শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে চেয়ারম্যান পদে আ’লীগের তিন বিদ্রোহী প্রার্থী মনোনয়ন জমা দিলেন
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে চেয়ারম্যান পদে আ’লীগের তিন বিদ্রোহী প্রার্থী মনোনয়ন জমা দিলেন
মঙ্গলবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে চেয়ারম্যান পদে আ’লীগের তিন বিদ্রোহী প্রার্থী মনোনয়ন জমা দিলেন

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার চাটমোহরে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তিন বিদ্রোহী প্রার্থী মনোনয়ন জমা দিলেন। সোমবার জমাদানের শেষ দিন বিকেল পর্যন্ত সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. রুহুল আমিনের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
আজ দুপুর ২.৩০ ঘটিকার সময় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো মনোনয়ন পত্র জমা দেন।

বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন- পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আবদুল হামিদ মাস্টার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা আবু হায়াত মো. কামাল জুয়েল ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আলীম।

এছাড়াও জাপা (এরশাদ) মনোনীত এ্যাডভোকেট মো. আব্দুস ছাত্তার মনোনয়ন পত্র জমা দেন।

দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। সদ্যসমাপ্ত জাতীয় নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন চেয়েছিলেন। এরআগে তিনি উপজেলা ও পৌর নির্বাচনে পরাজিত হন। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে মনোনয়ন না পেলেও দল তাকে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছে।

অন্যদিকে সাধারণ ভোটার থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের কাছে বেশ পরিচিত মুখ উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আলীম সবার নজর কাড়ছেন। দীর্ঘদিন উপজেলা ছাত্রলীগকে সুসংগঠিত রাখা এবং সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে তার ভূমিকা ছিল অতুলনীয়।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন- পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইসাহাক আলী মানিক, মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা মো. সোলায়মান হোসেন, পৌর তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পান্না ।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন- উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক সাজেদা রহমান, প্রভাষক ফিরোজা পারভীন, ডিবিগ্রাম ইউপি সদস্যা আফরিনা আক্তার লিলি ও আওয়ামীলীগ নেত্রী দেলোয়ারা হালিম।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)