সোমবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ » জয়পুরহাটে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন
জয়পুরহাটে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন
জয়পুরহাট প্রতিনিধি :: জয়পুরহাটে ছয় বছর আগে এক নৈশ প্রহরীকে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
আজ সোমবার জেলা ও দায়রা জজের বিচারক বেগম মমতাজ পারভীন এ রায় ঘোষণা করেন।
দন্ডিতরা হলেন- ক্ষেতলাল উপজেলার হিন্দা কসবা গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে দিলবর হোসেন, আসাদ হোসেনের ছেলে মোশাররফ হোসেন ও কসের আলীর ছেলে সিদ্দিক হোসেন।
যাবজ্জীবনের পাশাপাশি বিচারক আসামিদের ২০ হাজার টাকা জরিমানাও করেছেন।
মামলার বিবরণে বলা হয়, হিন্দা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে গোলম রব্বানী শনিপুকুর এলাকার মাঠে কৃষি সেচ যন্ত্রের নৈশ প্রহরী ছিলেন।
উল্রেখ্য ২০১৩ সালের ৩ জুলাই রাতে পূর্ব শত্রুতার জেরে আসামিরা রব্বানীকে গলা কেটে হত্যা করে।
ঘটনার পরদিন নিহতের বাবা বাদী হয়ে ক্ষেতলাল থানায় মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ওই বছরের অক্টোবরে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচার শুরু হয়।





অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই