শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা সেলিম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা সেলিম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
বৃহস্পতিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা সেলিম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

---ঈশ্বরদী প্রতিনিধি :: জীবনের রক্ত দিয়ে যে দেশ স্বাধীন এবং পতাকা অর্জন করেছেন,সেই অসুস্থ্য মুক্তিযোদ্ধা সেলিমকে নিজ বাড়িতে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কৃষকের কথিত ক্ষতিপুরণের ২৮ কোটি টাকা অবৈধভাবে ভাগ করার প্রতিবাদ করায় মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমানকে হত্যা করা হয়েছে। হত্যার ২২ দিন পার হলেও হত্যার নির্দেশ দাতা ও মুলহোতাসহ অন্যান্য আসামিদের গ্রেফতার করা হচ্ছেনা। উল্টো খুনিরা বিচার দাবিকারীদের নানাভাবে হুমকি দিচ্ছে এবং এক মাসের মধ্যে মামলাকে ডিপ ফ্রিজে ডুকিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। একটি বিশেষ কালো থাবার প্রভাবে খুনিরা বেপরোয়া হয়ে উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা থেকে ১২ টা পর্যন্ত ইপিজেড গেটে অনুষ্ঠিত মানব বন্ধন-সমাবেশে বক্তারা এসব অভিযোগ করেন। মুক্তিযোদ্ধা সংসদ পাকশী ইউনিয়ন কমান্ডের পক্ষ থেকে এ মানব বন্ধন-সমাবেশের আয়োজন করা হয়। পাকশী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক জাহাঙ্গীর আলম এতে সভাপতিত্ব করেন। সাবেক এমপি সিরাজুল ইসলাম,সাইফুজ্জামান পিন্টু, ,গোলাম মোস্তফা,আব্দুল খালেক,ফজলুর রহমান ফান্টু,আলহাজ্ব আবু সিদ্দিক,হাবিবুল ইসলাম,রেজাউল করীম রাজা,জেলাপরিষদ সদস্য বাবুমন্ডল, জহুরুল মালিথা ,অধ্যক্ষ পারভেজ সরদার,অধ্যক্ষ সিরাজুল ইসলাম,অধ্যক্ষ শেখ মাহবুবুর রহমান,অধ্যক্ষ সিরাজুল ইসলাম বাবু,প্রভাষক মঞ্জুরুল আলম আঙ্গুর,ব্যবসায়ী নেতা ইব্রাহিম হোসেন,নিহত সেলিমের ছেলে তন্ময়,মহিদুল ইসলাম,শফিকুর রহমান স্বপন,আনোয়ার হোসেন,সাবেক ভিপি লিখন,মিরাজ হোসেন,এনামুল হকসহ অন্যরা বক্তব্য দেন। বক্তারা আরও বলেন,খুনিরা শহীদ মিনারে ফুল দিতে যায়। তারা আসামি গ্রেফতার ও বিচারের জন্য প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন-সমাবেশে ঈশ্বরদী ও পাকশী মুক্তিযোদ্ধাসংসদের নেতৃবৃন্দ,বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকশিক্ষার্থী,ব্যবসায়ী নেতৃবৃন্দ,চাকরিজীবি,সাংস্কৃতিক কর্মী ও রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার কয়েক হাজার বিভিন্ন বয়সী নারী পুরুষ অংশ নেন।

কালো থাবার কারণে মুক্তিযোদ্ধা সেলিম হত্যাসহ পাকশীর সিরিজ খুনিদের গ্রেফতার ও বিচার হচ্ছেনা বলে অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনী পেশার নেতারা। আজ সকালে ঈশ্বরদী ইপিজেড গেটে দেড় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানব বন্ধন-সমাবেশে বক্তারা এসব অভিযোগ করেন। পাকশী মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে পাকশী মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে এ মানব বন্ধন-সমাবেশের আয়োজন করা হয়। গত ৬ ফেব্রুয়ারি রাত ৯ টায় রুপপুরের নিজবাড়িতে সন্ত্রাসীরা মোস্তাফিজুর রহমান সেলিমকে গুলি করে হত্যা করে।





আর্কাইভ