শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ মার্চ ২০১৯
প্রথম পাতা » পাবনা » রাস্তা দখল করে অটোরিক্সা ষ্টেশন
প্রথম পাতা » পাবনা » রাস্তা দখল করে অটোরিক্সা ষ্টেশন
রবিবার ● ১৭ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাস্তা দখল করে অটোরিক্সা ষ্টেশন

---চাটমোহর প্রতিনিধি :: পাবনার চাটমোহরে যানজটের কারণে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের বেশিরভাগ রাস্তাজুড়ে লেগে থাকে যানজট। সরকারি রাস্তা দখল করে বিভিন্ন যানবাহন স্ট্যান্ড বানানো, অবৈধ যানবাহনের লাগামহীন চলাচল, রাস্তার ওপর যত্রতত্র বড় বড় ট্রাক দাঁড় করিয়ে ব্যবসায়ীদের মালামাল লোড আনলোড করা এবং ফুটপাত দখল করে রাখা যানজটের মুল কারণ।

আর এতে করে দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অসুস্থ রোগীসহ নানা শ্রেণী পেশার মানুষ। অথচ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে শহরের মধ্যে ভারী যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হলেও কেউ মানছেন না আইন।

প্রতিমাসে নাগরিক সমাজের পক্ষ থেকে উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভায় যানজট থেকে মুক্তি পেতে আইনশৃঙ্খলা বাহিনীকে বারবার অনুরোধ করা হলেও তারা কোন ব্যবস্থা নেন না। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

দেখা গেছে, পৌর শহরের জারদ্রিস মোড় এলাকায় চাটমোহর-মান্নাননগর সড়কের ওপর সারিবদ্ধ করে রাখা হয়েছে সিএনজি চালিত অটোরিকশা, অটোবোরাক ও ব্যাটারি চালিত অটোরিকশা। প্রতিনিয়ত সেখান থেকে যাত্রী তুলে উপজেলার বিভিন্ন এলাকায় যাতায়াত করছে যানবাহনগুলো। সবসময় সেখানে লেগে থাকে যানজট।

একই অবস্থা পৌর শহরের বাসষ্ট্যান্ড, স্টার হোটেল মোড়, সরকারী ডিগ্রি কলেজ গেট, হাসপাতাল গেট, পুরাতন ও নতুন কৃষি ব্যাংক এলাকায়। আর পুরো শহর জুড়ে অবৈধভাবে চালানো হচ্ছে ব্যাটারি চালিত অটোভ্যান, ইঞ্জিন চালিত নসিমন-করিমন ও পাওয়ার ট্রলি। এদের দাপটে এবং লাগামহীন চলাফেরার কারণে প্রায়শই ঘটছে দূর্ঘটনা।

এছাড়া হাসপাতালে প্রবেশ মুখে ব্যাটারি চালিত অটোভ্যান এবং সিএনজি চালিত অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো হয়। মাঝে মধ্যেই রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকে দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘক্ষণ। নানা বাধা বিপত্তি পেড়িয়ে অসুস্থ রোগীদের হাসপাতালে প্রবেশ করতে হয়।

এদিকে পুরাতন বাজার ও নতুন বাজারের বেশ কিছু স্পটে যেমন- থানা মোড়, পুরাতন ও নতুন কৃষি ব্যাংক, খেয়াঘাট, অর্পন সিনেমা হলের সামনে, মুক্তিযোদ্ধা সংসদ কমপ্রেক্স ভবনের সামনেসহ বেশ কিছু এলাকায় পাইকারি ব্যবসায়ীরা সকাল থেকে রাত পর্যন্ত বড় বড় ট্রাক দাঁড় করিয়ে রেখে মালামাল লোড-আনলোড করে থাকেন।

এতে হাসপাতাল, উপজেলা পরিষদ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে যাতায়াতকারী মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হতে হচ্ছে। অহরহ ঘটছে দূর্ঘটনা। যানজট নিয়ন্ত্রণ এবং এসব অবৈধযান বন্ধে প্রতিমাসে উপজেলা মাসিক মিটিংয়ে সিদ্ধান্ত নেয়া হলেও আইনের প্রয়োগ না থাকায় বেড়ে চলেছে মানুষের দুর্ভোগ। পৌরবাসী যানজট থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে ১৭ মার্চ রবিবার সকাল ১১ টার সময় জানতে চাইলে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ নাসীর উদ্দিন বলেন, ‘যেসব যানবাহনের বৈধতা নেই সেগুলোকে কি মামলা দেবো বলেন ? আমরা এসব বন্ধ করে দিলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে। আর দিনের বেলায় শহরে বড় বড় গাড়ি ঢোকানোর নিয়ম নেই। এরআগে বেশ কিছু গাড়ি আটক করে মামলা দিয়েছি।’

চাটমোহর পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। উপজেলা নির্বাচন নিয়ে একটু ব্যস্ত আছি। নির্বাচনের পর প্রশাসনের সাথে বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।’





আর্কাইভ