শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৬ মার্চ ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় বিএনপি’র ২ শতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় বিএনপি’র ২ শতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান
মঙ্গলবার ● ২৬ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গায় বিএনপি’র ২ শতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান

---মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা বিএনপির সদস্য ও মাটিরাঙ্গা আমতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মো: ইয়াছিন মোল্লার নেতৃত্বে প্রায় ২ শতাধিক বিএনপি নেতাকর্মী বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেছেন।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলা আওয়ামীলীগের যৌথ কার্যালয়ে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মো: শামছুল হকের হাতে আওয়ামীলীগের জাতীয় প্রতীক নৌকা তুলে দেন হাজী মো: ইয়াছিন মোল্লা-সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এ সময় জয় বাংলা-জয় বঙ্গবন্ধু,শেখ শেখ শেখ মুজিব-লও লও লও সালাম, টুঙ্গিপাড়ার শেখ মুজিব-লও লও লও সালাম ধবনির মাধ্যমে উচ্ছাস প্রকাশ করতে থাকে উপস্থিত নেতাকর্মীরা।

সূত্রে জানা গেছে, সাবেক আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মো. ইয়াছিন মোল্লা আওয়ামীলীগে যোগদানের পুর্বে আমতলী ইউনিয়ন বিএনপির সভাপতি, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও খাগড়াছড়ি জেলা বিএনপি সদস্য ছাড়াও খাগড়াছড়ি পার্বত্য সম-অধিকার আন্দোলনে মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন দীর্ঘদিন।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের মতো এমন একটি গুরুত্বপুর্ণ দিনে বিএনপির নেতাকর্মীদের আওয়ামীলীগে যোগদানের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বিভিন্ন স্তরের আওয়ামী নেতৃবৃন্দরা। আওয়ামীলীগের পতাকা তলে সমবেত নেতাকর্মীদের সহযোগীতা করার জন্যে আহবান জানিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে বলেও জানান।

এ ছাড়া একই দিন পৌর ৭নং ওয়ার্ড চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. কামাল উদ্দিন , খাগড়াছড়ি জেলা যুবদলের ধর্ম বিষয়ক সহ-সম্পাদক, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের সহ-সভাপতি ও আমতলী ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মো. আবদুল কাদের, তবলছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মো: শহিদুল ইসলাম (সাবেক মেম্বার), মাটিরাঙ্গা পৌর ৮নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর ও পৌর ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. নজুরুল ইসলাম ভূঁইয়া,উপজেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক মো. ফারুক হোসেন ভূইঁয়া, আমতলী ইউনিয়ন পরিষদের ২ বারের নির্বাচিত মেম্বার ও ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবুল কাশেম, আমতলী মহিলা দলের সভাপতি, জেলা মহিলা দলের সদস্য ও ইউনিয়ন পরিষদের ৪-৫-৬ নং ওয়ার্ড এর মেম্বার নুর জাহান বেগম, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সদস্য ও বামাগুমতি ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি কির্তীবাজ ত্রিপুরা, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ধনছা ত্রিপুরা, আমতলী ইউনিয়ন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. হাবিল মিয়া, আমতলী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক মো. আলী হোসেন ও উপজেলা যুবদল নেতা মো. মুনছুর আলী প্রমুখ আওয়ামীলীগে যোগদান করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমান উল্যাহ ভুইঁয়াসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী নেতৃবৃন্দরা।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১

আর্কাইভ