শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৭ মার্চ ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় জলবায়ু পরিষদের সাইকেল র‌্যালী
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় জলবায়ু পরিষদের সাইকেল র‌্যালী
বুধবার ● ২৭ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় জলবায়ু পরিষদের সাইকেল র‌্যালী

---
গাইবান্ধা প্রতিনিধি :: জলবায়ুর বরাদ্দ বৃদ্ধি, স্বচ্ছতা ও অংশগ্রহণ বৃদ্ধির দাবিতে গাইবান্ধায় জলবায়ু পরিষদের আয়োজন ও অর্থায়নে আজ বুধবার সদর উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য সাইকেল র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সাইকেল র‌্যালী শেষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জলবায়ু পরিষদের জেলা সদস্য সচিব অ্যাড. জিএসএম আলমগীর, সদস্য আকরামুল হক রাঙ্গা, সুজন প্রসাদ, তামজিদুর রহমান তুহিন, রণজিৎ বর্মন, মোসাদ্দেকুল ইসলাম আদনান, শাহজাহান আলী, ভলান্টিয়ার আনোয়ার হোসেন, দিদারুল ইসলাম, হৃদয় মিয়া, ফাইম হোসেন, তিন্নি ইসলাম, সোহাগ বাবু, এশা আকতার ও পূজা মহন্ত প্রমুখ।
পরে জেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়
গাইবান্ধায় গ্যাস সংযোগের দাবিতে বামজোটের বিক্ষোভ
গাইবান্ধা :: গ্যাসের মূল্য বৃদ্ধির ষড়যন্ত্রের প্রতিবাদে ও গাইবান্ধায় গ্যাস সংযোগের দাবিতে বামজোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ বুধবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বামজোট জেলা সমন্বয়ক আহসানুল হাবীব সাঈদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মিহির ঘোষ, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, বাসদ মাকর্সবাদী) জেলা সদস্য সচিব আবু রাহেন শফিউল্যাহ প্রমুখ।
বক্তারা বলেন, মতামত উপেক্ষা করে সরকারের ৬ষ্ঠ বারের মত গ্যাসের মূল্য বৃদ্ধির ষড়যন্ত্র করছে যা পর্যায়ক্রমে বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দেবে এবং জনজীবনকে বিপর্যস্ত করবে। ফলে গণবিরোধী সরকারের এহেন সিদ্ধান্তের চক্রান্ত বন্ধ করা না হলে দেশব্যাপী বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান। সেইসাথে অবিলম্বে গাইবান্ধায় গ্যাস সংযোগের দাবি জানানো হয়।





আর্কাইভ