শিরোনাম:
●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার
রাঙামাটি, মঙ্গলবার, ২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৫ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে গৃহবধুর আত্মহত্যা
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে গৃহবধুর আত্মহত্যা
শুক্রবার ● ৫ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে গৃহবধুর আত্মহত্যা

--- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে নিজের শোয়ার ঘরে গলায় ওরনায় ফাঁস লাগিয়ে আরজু আকতার (২২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় পরিবারের সদস্যরা এই ঘটনা জানতে পেরে ভিতর থেকে আটকানো হুক ভেঙ্গে ঝুলন্ত গৃহবধুকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় চিকিৎসকদের পরামর্শে আরজুকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। গৃহবধুর স্বামী মোহাম্মদ এনাম (২৪) গহিরা ইউনিয়নের মোয়াজ্জেম পাড়া এলাকার খুইল্যা মিয়ার পুত্র। তিনি একজন সিএনজি টেক্সী চালক। পরিদর্শনে দেখা যায় ঝুলন্ত স্ত্রীকে নামিয়ে হাসপাতালে নিয়ে এসছিল এনাম। জানতে চাইলে তিনি বলেছেন তার সাত মাসের কন্যা সন্তানের গায়ে হাম উঠেছে। এই হাম নিয়ে বউ শাশুড়ীতে কথা কাটাকাটি হয়েছিল। আমার মা বলেছিলেন এটা ছোঁয়াছে রোগ, এই শিশুকে যে কোলে নেবে তার গায়ে ও এই হাম উঠবে। তার স্ত্রী আরজু আকতার শ্বাশুরীকে বোঝানোর চেষ্টা করেন হাম ছোঁয়াছে রোগ নয়, এগুলো কারো গায়ে ছড়াবে না। রাতে বড় ও শ্বাশুরীর মধ্যে এই কথা কাটাকাটির মধ্যে সংসারের অভাব অনটনের কথাও উঠে। এই বিষয়ে চলে নানা রকম কথাবাতা, পরে সকালে মান অভিমানের মধ্যে পরিবারের কেউ সকালে চা-নাস্তা খেতে চুলাও জ্বালাইনি। বেলা গড়ালে আরজু নিজের ঘরে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়ে ওড়নায় ফাঁসীতে ঝুলে। বাঁশের বেড়ার ফাঁকে বাড়ী এক শিশু আরজুকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে দরজা ভেঙ্গে তাকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়।
জানা যায় নিহত গৃহবধূ আরজু রাঙ্গুনিয়া উপজেলার রাণীর হাট এলাকার আব্দুর শুক্কুরের কন্যা। তাদের বিয়ে হয়েছিল প্রায় দেড় বছর আগে। ঘরে রয়েছে ইশামনি নামের হাম আক্রান্ত সাত মাসের কন্যা সন্তান।
ওই ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য একই বাড়ির বাসিন্দা খালেদা আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বউ শ্বাশুরীর মধ্যে সংসারের টানাপোড়নের কারণে আগে থেকে ঝামেলা ছিল। সকালেও আরজুকে স্বাভাবিক দেখা গেছে। আরজু তার মার সাথেও ফোনে কথা বলেছে। আমি তাদেরকে শান্তনা দিয়ে ঘরে ফিরেছিলাম।
এদিকে মেয়ের মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে আসা মা রুজি আকতার। তার আহাজারিতে গোটা এলাকার পরিবেশ শোকবহ হয়ে পড়ে। কন্যার এমন মৃত্যুতে শোকে মাতম করতে করতে তিনি বার বার মুর্চা যাচ্ছিলেন। তার দাবি তার মেয়েকে তার শাশুড়ী হত্যা করেছে।
এ ঘটনার বিষয়ে জানতে চাইলে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমরা হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এই ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে। তিনি জানান লাশ উদ্ধারকালে হাসপাতালে অবস্থান করা গৃহবধুর স্বামী এনামকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানা নিয়ে এসেছে।

কাতারে সড়ক দুর্ঘটনায় রাউজান প্রবাসীর মৃত্যু

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: কাতারে মার্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাউজানের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত প্রবাসী রাউজান হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা গ্রামের আমিন মুন্সীর বাড়ীর আব্দুর রাজ্জাকের পুত্র মো. সিরাজ মিয়া। স্থানীয় লোকজন জানিয়েছে গত ২৭ মার্চ এই প্রবাসী কাতার গিয়েছিলেন। গত বুধবার তিনি সেখানে ডাক্তারী পরীক্ষা দিতে একটি মেডিকেল সেন্টারে যাওয়া পথে সড়ক দুঘটনায় মারা যায়। ওই দুঘর্টনায় একই ইউনিয়নের সৈয়দ হোসেন মিয়া নামের অপর এক ব্যক্তিও আহত হয়। গ্রামের লোকজন বলেছেন বুধবার রাত ১২টার দিকে প্রবাসী স্বজনরা হতাহতের পরিবারকে এই সংবাদ দিলে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল নিহতের পরিবারে আহজারী চলছিল।
সূত্র মতে ওই দুঘটনায় ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকার মো. জাকের (৪০) নামে অপর এক প্রবাসীও মারা গেছে।





চট্টগ্রাম এর আরও খবর

কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা
রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার
রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩
রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু
রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার
মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)