শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৬ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অপরাধ » গাইবান্ধায় ১৫ লক্ষ টাকার মাদকসহ মেঘলা আটক
প্রথম পাতা » অপরাধ » গাইবান্ধায় ১৫ লক্ষ টাকার মাদকসহ মেঘলা আটক
শনিবার ● ৬ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় ১৫ লক্ষ টাকার মাদকসহ মেঘলা আটক

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধায় মাদক বিরোধী বিশেষ অভিযানে বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বাসযাত্রী হিসাবে হাকিমপুর হতে বগুড়া যাবার পথে বাস পরিবর্তনের জন্য পৌরসভাস্থ কাইয়াগঞ্জ এলাকায় অপেক্ষারত অবস্থায় পেশাদার মাদক ব্যবসায়ী, বহনকারী চাঁদনী বেগম ওরফে মেঘলা (২৮) কে ৩০০ গ্রাম হিরোইন ও ১৫ পিস ফেন্সিডিলসহ আটক করে পুলিশ। আসামী মেঘলা দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিন বাসুদেবপুর চুরিপট্টির মিলন মিয়ার স্ত্রী। ঐ সময় তার সংগে থাকা সহযোগীরা পালিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত হিরোইন ও ইয়াবার মুল্য ১৫ লক্ষ ৭ হাজার ৫ শত টাকা। আসামি মেঘলার বিরুদ্ধে বগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো চারটি মাদক মামলা আছে। আসামি মেঘলা ও তার স্বামী মিলন উভয়ই পেশাদার মাদক ব্যবসায়ী। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

ইক্ষু ক্রয় কেন্দ্রে চাষীদের পাওনা ৩৫ লাখ, হতাশায় কৃষক
গাইবান্ধা :: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইক্ষু ক্রয় কেন্দ্রে ৩৫ লাখ টাকা পাওনা রয়েছে চাষীদের। রংপুর চিনিকল লি: মহিমাগঞ্জের আওতাভুক্ত আখচাষীদের বিক্রিত আখের দাম দীর্ঘদিনেও পরিশোধ না করায় তাদের মধ্যে এখন চরম ক্ষোভ আর হতাশা বিরাজ করছে। বিদ্যমান পরিস্থিতিতে বিক্রিত আখের দাম পাওয়া না পাওয়া নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন আখচাষীরা। ওই এলাকার আদর্শ আখচাষী আমিনুল ও আনিছুর রহমান বলেন, ‘আমাদের পাওনা টাকা পরিশোধের দাবিতে এর আগে গাইবান্ধা জেলা শহরে মানববন্ধন ও সভা সমাবেশ করা হয়েছে। কিন্তু এতেও কোন ফল হয়নি। মনে হয় সংশি-ষ্টদের এ নিয়ে কোন ভাবনা নেই’।
আখচাষীরা অভিযোগ করে জানান, আজ থেকে প্রায় ২ মাস আগে তাদের কাছ থেকে আখ কেনা হয়। কিন্তু যথাসময়ে আখের দাম পরিশোধের কথা থাকলেও উর্দ্ধতন বড়কর্তাদের গাফিলতি আর অবহেলায় প্রায় ২ মাসেও ৫০/৬০ জন চাষীর পাওনা আনুমানিক ৩৫ লক্ষ টাকা পরিশোধ করা হয়নি। আজ কাল পরশুর মধ্যে পাওনা টাকা পরিশোধ করা হবে মর্মে সংশি¬ষ্টরা শুধু আশ্বাস দিয়ে যান। কিন্তু তাদের ওই আশ্বাসের বাণী তারা রক্ষা করতে পারেনি। দিনের পর দিন অবশেষে মাস পেরিয়ে গেলেও চাষীদের টাকা পরিশোধ করতে পারেনি মিল কর্তৃপক্ষ। এভাবে আখচাষীদের হয়রানী ও তাদের পাওনাদি পরিশোধের নামে তালবাহানা করা হচ্ছে বলে জানান আখচাষী হাছেন আলী, জাকিরুল হাবিজার, আজগর আলীসহ আরো অনেকেই।
কৃষকরা আক্ষেপ করে বলেন, আমরা গরীব চাষী আমাদের সংসার চলে কষ্টার্জিত উৎপাদিত ফসল বিক্রি করে। সেই বিক্রিত ফসলের দাম না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে অতিকষ্টে দিনাতিপাত করছি। তবুও মিল কর্তৃপক্ষ অদ্যবধি এ ব্যাপারে কোন কার্যকরী পদক্ষেপ নেয়নি।
নলডাঙ্গা সাবজোন অফিস সুত্রে জানা যায়, ২০১৮-১৯ আখ মাড়াই মৌসুমে এ কেন্দ্রে দেড় হাজার মে: টন আখ ক্রয়ের লক্ষ্যেমাত্রা নির্ধারন করে গত ৭ ডিসেম্বর ২০১৮ তারিখে আখ ক্রয় কার্যক্রম শুরু করা হয়। নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে আখচাষীদের নিকট হতে এক হাজার ৩০৭ মে:টন আখ ক্রয় করে গত ৬ ফেব্র“য়ারী ২০১৯ তারিখে ক্রয় কার্যক্রম শেষ করা হয়। তবে এ কেন্দ্রের আওতাধীন এখনও ৫০/৬০ জন আখচাষীর প্রায় ৩৫ লক্ষ টাকা পাওনা আছে।
নলডাঙ্গা ইক্ষু ক্রয় কেন্দ্রের ইনচার্জ মেহেদি হাসান রুবেল বলেন, প্রতিনিয়তই আখচাষীরা তাদের পাওনা টাকার জন্য অফিসে আসেন। কিন্তু টাকা না পেয়ে কৃষকেরা বকাঝকা করে থাকেন। এ ক্ষেত্রে আমার কি করার আছে। তবে আমি আমার উর্দ্ধতন কর্তৃপক্ষকে চাষীদের পাওনা টাকা পরিশোধের জন্য প্রতিনিয়তই অবহিত করে আসছি।
রংপুর চিনিকল লি: মহিমাগঞ্জের জেনারেল ম্যানেজার রেজাউল করিম জানান, আপনারা নিশ্চয় জানেন এসব মিল সরকার কর্তৃক পরিচালিত হয়। বর্তমানে চিনির দাম কম হওয়ায় মিল থেকে উৎপাদিত সব চিনি মজুদ রয়েছে। এছাড়া সরকারী মূল্যের চেয়ে বাইরে চিনির বাজার অনেকটা কম হওয়ার কারনে সরকার চিনি বিক্রি করতে পারছেন না। সরকার খুব শীঘ্রই আখচাষীদের টাকা পরিশোধ করবে বলে আশা করা হচ্ছে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)