শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় নদীচিত্র প্রদর্শনী
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় নদীচিত্র প্রদর্শনী
শনিবার ● ১৩ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় নদীচিত্র প্রদর্শনী

---গাইবান্ধা প্রতিনিধি :: নদীময় শুভেচ্ছা জানিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) উদ্যোগে শনিবার সকাল ১১টায় গাইবান্ধা শহিদ মিনার চত্বরে দিনব্যাপী নদী উৎসব ও নদী চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। রিভারাইন পিপল এর সহযোগিতায় দিনব্যাপি এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক আবদুল মতিন, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম ও পৌর মেয়র এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন।
অধ্যক্ষ জহুরুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও রিভারাইন পিপল-এর পরিচালক ড. তুহিন ওয়াদুদ। এতে সভাপতিত্ব করেন গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) নির্বাহী প্রধান এম. আবদুস্ সালাম।
সকাল ১১টায় জাতীয় সংগীতের মধ্যদিয়ে উৎসব উদ্বোধনের পর ড. তুহিন ওয়াদুদ এর ‘রংপুর অঞ্চলের নদ-নদী’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন, নদীকথন, বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরামের অংশগ্রহনে সংসদীয় নদী বিতর্ক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন রণন এর পরিবেশনায় নদী বিষয়ক গান, নৃত্য, নদী বিষয়ক কবিতা, শাহীন রেজা সৈকত এর নির্দেশনায় নদী বিষয়ক ‘নাটক বন্দী বিবেক’ ও ড. তুহিন ওয়াদুদ এর একক নদীচিত্র প্রদর্শনী।
সকাল ১১টায় শুরু হয়ে উৎসব চলে বিকেল ৫টা পর্যন্ত।
গাইবান্ধায় নারী মুক্তি কেন্দ্রের বিক্ষোভ মিছিল
গাইবান্ধা :: ফেনীর সোনাগাজীতে অগ্নিদগ্ধ নুসরাত রাফির হত্যাকারী ও নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শনিবার শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে শহরের ১নং ট্রাফিক মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, শামীম আরা মিনা, পারুল বেগম প্রমুখ।
বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে একের পর এক ধর্ষণ, খুনের বীভৎস ঘটনা ঘটছে। ফলে আজকের নারীর উপর নেমে এসেছে সর্বগ্রাসী আক্রমন। এসবের বিরুদ্ধে সামাজিকভাবে গণপ্রতিরোধ গড়ে তোলার আহবান জানান এবং সেইসাথে ওই মাদ্রাসার অধ্যক্ষ ধর্ষক সিরাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।





আর্কাইভ