শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » রাজশাহী » রাজশাহীতে সম্প্রীতির হাওয়া
প্রথম পাতা » রাজশাহী » রাজশাহীতে সম্প্রীতির হাওয়া
বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজশাহীতে সম্প্রীতির হাওয়া

---রাজশাহী প্রতিনিধি :: রাজশাহীর রাজনীতিতে দীর্ঘদিন ধরেই ছিল শীর্ষ নেতাদের বিরোধ। অনেকের আবার মুখ দেখাদেখিও বন্ধ। তবে অতীত ভুলে এখন নেতারা আসছেন কাছাকাছি। ফলে রাজশাহীতে হঠাৎ করেই আওয়ামী লীগের রাজনীতিতে সম্প্রীতির হাওয়া বইতে শুরু করেছে। জেলা ও নগর সভাপতিকে পাশে রেখেই নিজেদের মধ্যে এই ঐক্য গড়ে তুলছেন এমপি ও অন্য নেতারা।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নেতাদের মধ্যে এমন সম্প্রীতির সম্পর্ক থাকলে কর্মীরা উজ্জীবিত হয়। সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশার বিপক্ষে প্রকাশ্যেই কথা বলেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। বাদশাও কম যাননি। এসবই একাদশ নির্বাচনের আগের কথা। নির্বাচনের পর কিছুদিন আলাদা থাকলেও এবার সব তিক্ততা ভুলে এক হয়েছেন দুই নেতা। একটি টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই দুই নেতাকে দেখা গেছে একান্ত আলাপচারিতায়। কেক তুলে খাইয়ে দিয়েছেন একে অন্যকে।

ডাবলু সরকার অবশ্য বলছেন, সম্পর্কে কিছুটা ভুল বোঝাবুঝি ছিল। তবে গত নির্বাচনে ফজলে হোসেন বাদশা নৌকা প্রতীক পাওয়ার পর তার পক্ষেই আন্তরিকভাবে মাঠে ছিলেন। ফজলে হোসেন বাদশা বলেন, ‘তার (ডাবলু) সঙ্গে কোনোদিনই খারাপ সম্পর্ক ছিল না। সবার সঙ্গেই আমার ভালো সম্পর্ক।’ একাদশ সংসদ নির্বাচনের আগে রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিনের বিপক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। ওই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন আয়েন উদ্দিন। আসাদের কর্মসূচিতে আয়েন উদ্দিন বাধা দিয়েছেন। হামলার ঘটনাও ঘটেছে। আবার আয়েনের কর্মসূচি প করতে পাল্টা কর্মসূচি দিয়েছেন আসাদ। ওই আসনে আবারও মনোনয়ন পান আয়েন উদ্দিন। আসাদ কিছুদিন নিশ্চুপ ছিলেন। তবে বরফ গলেছে এই দুই নেতার সম্পর্কের।

আসাদ জানান, ‘আয়েনের সঙ্গে মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা ছিল, কিন্তু শত্রুতা ছিল না।’ এমপি আয়েন উদ্দিন বলেন, ‘অনেকেই আমাদের সম্পর্কে ভাঙন ধরাতে চেয়েছিল। কিন্তু সেটা করতে পারেনি।’ রাজশাহী-৬ আসনের পর পর তিনবার এমপি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গত সংসদ নির্বাচনে ওই আসনে মনোনয়ন পেতে জোটবদ্ধ মাঠে নামেন লায়েব উদ্দিন লাভলু, আক্কাস আলী ও সাবেক এমপি রায়হানুল হক। নির্বাচনের এক বছর আগে থেকে প্রকাশ্যে শাহরিয়ার আলমের বিরোধিতা করে মাঠে ছিলেন ওই তিন নেতা।

স্থানীয়রা বলছেন, নেতাদের সম্পর্কের উন্নয়নের কারণে এবার বাঘা উপজেলায় বিজয়ী হয়েছেন লাভলু। দীর্ঘদিন পর শাহরিয়ার আলমের সঙ্গে একই মঞ্চে দেখা গেছে লাভলুকে।

রাজশাহীর পদ্মায় যুবকের লাশ উদ্ধার

রাজশাহী :: রাজশাহী নগরীর টি-বাঁধ এলাকায় পদ্মা নদী থেকে এক অজ্ঞাত যুবকের পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পানিতে ভাসা অবস্থায় ওই লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, তিন-চার দিন আগে হয়তো যুবকটিকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে। এ কারণে তার দেহে পচে ফুলে গেছে। লাশের পা বাধা ছিল। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে অন্য কোনো কোথাও হত্যা করে লাশ টি-বাঁধ এলাকায় ফেলে যাওয়া হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। পাশাপাশি নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা চালানো হচ্ছে-জানান ওসি।





রাজশাহী এর আরও খবর

ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ
রাবিতে দুই দিনব্যাপী ‘বই ও প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শনী’র সমাপনী রাবিতে দুই দিনব্যাপী ‘বই ও প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শনী’র সমাপনী
বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার নিবার্চনে নির্বাচিতদের শুভেচ্ছা বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার নিবার্চনে নির্বাচিতদের শুভেচ্ছা
গাবতলীতে মৎস্য সপ্তাহ পালন গাবতলীতে মৎস্য সপ্তাহ পালন
মূল্যবোধের অবক্ষয়ের কারণ ফেসবুক মূল্যবোধের অবক্ষয়ের কারণ ফেসবুক
গুরু শিষ্যের প্রেমময় জীবন গুরু শিষ্যের প্রেমময় জীবন
অতিরিক্ত ভালোবাসা ঠিক নয় অতিরিক্ত ভালোবাসা ঠিক নয়
অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণের অভিযোগ ভাইস চেয়ারম্যানে বিরুদ্ধে অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণের অভিযোগ ভাইস চেয়ারম্যানে বিরুদ্ধে
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘ভয়েস অফ ফ্রিডম’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘ভয়েস অফ ফ্রিডম’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা
রাজশাহীতে শিক্ষার্থীদের ডিজিটাল সিটিজেনশিপ বিষয়ক সচেতনতা কার্যক্রম চলছে রাজশাহীতে শিক্ষার্থীদের ডিজিটাল সিটিজেনশিপ বিষয়ক সচেতনতা কার্যক্রম চলছে

আর্কাইভ