শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২২ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » কৃষি » গাইবান্ধায় ইরি-বোরো ক্ষেতে কৃষকের সোনালি স্বপ্নের হাতছানি
প্রথম পাতা » কৃষি » গাইবান্ধায় ইরি-বোরো ক্ষেতে কৃষকের সোনালি স্বপ্নের হাতছানি
সোমবার ● ২২ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় ইরি-বোরো ক্ষেতে কৃষকের সোনালি স্বপ্নের হাতছানি

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার প্রত্যন্ত অঞ্চলে এখন দিগন্তজুড়ে নজর কাড়ছে ইরি-বোরো ধান ক্ষেত। কৃষকের কাঙ্খিত সোনালি স্বপ্নের এ ক্ষেত এখন গাঢ় সবুজে পরিণত হয়েছে। গ্রীস্মের হাওয়ায় দুলছে ধানের শীষগুলো। এবার আশানুরূপ ফলন পেতে ইতোমধ্যে সার প্রয়োগ ও আগাছা পরিচর্যার কাজ শেষ করেছেন কৃষকরা। কাঙ্খিত ফলন পাওয়ার আশা করছেন কৃষক। ফসলের মাঠে এখন কৃষকের সোনালী স্বপ্নের হাতছানি।
জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ১ লাখ ২৭ হাজার ৩৭৫ হেক্টর জমিতে। এরমধ্যে হাইব্রিড, উফশী ও স্থানীয় জাতের ধান রয়েছে।
গাইবান্ধা সদর ও গোবিন্দগঞ্জ উপজেলার কৃষক মজনু মিয়া ও আজাহার আলী বলেন, ‘চলমান আবহাওয়ার বিরূপ প্রক্রিয়া না ঘটলে গত বছরের তুলনায় এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। সুন্দরগঞ্জ উপজেলার কৃষক রশিদুল ইসলাম বলেন, সম্প্রতি ধানক্ষেতে কিছু পোকার আক্রম দেখা গেছে। এসব পোকা দমনে কীটনাশক প্রয়োগ করেও কাজ হচ্ছে না।
কৃষি কর্মকর্তা সাদিকুল ইসলাম বলেন, কৃষকদের ভাল ফলন পেতে ইতোমধ্যে আমরা মাঠপর্যায়ে কাজ করছি। ধানচাষাবাদে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করছি।
নুসরাত হত্যাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন
গাইবান্ধা :: ফেনীর সোনাগাজীতে মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে নৃশংসভাবে আগুনে পুড়িয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি ও গাইবান্ধায় রবিদাস সম্প্রদায়ের উপর হামলা, বাড়িঘর ভাংচুর ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সোমবার গাইবান্ধা শহরের ডিবি রোডে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ জেলা শাখা এই মানববন্ধন কর্মষূচির আয়োজন করে। মানববন্ধনে রবিদাস সম্প্রদায়ের ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি রণজিত বকসী সূর্য, সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, সাংবাদিক গোবিন্দলাল দাস, পুরোহিত কল্যাণ সমিতির জেলা সভাপতি শংকর চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক সাংবাদিক উজ্জল চক্রবর্ত্তী, সুজন প্রসাদ, সুদেব চৌধুরী, দীপক রায়, বিরতী রঞ্জন সরকার, মাখন চন্দ্র সরকার, চঞ্চল সাহা, রকি দেব, সুনীল রবিদাস, জতিয়া রবিদাস প্রমুখ।
বক্তারা এই ধরণের নৃশংস ঘটনার বিরুদ্ধে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। সেইসাথে নুসরাত জাহান রাফির হত্যার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসাথে রবিদাস সম্প্রদায়ের উপর হামলা, বাড়িঘর ভাংচুর ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ জানান এবং জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।





আর্কাইভ