শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় মানববন্ধন
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় মানববন্ধন
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় মানববন্ধন

---গাইবান্ধা প্রতিনিধি :: ফেনীর সোনাগাজীতে মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যার বিচার, শিশু ও নারী ধর্ষণ, হত্যা ক্রমবর্ধমান বর্বরতা, নীতি-নৈতিকতা অবক্ষয়ের প্রতিবাদে আজ মঙ্গলবার গাইবান্ধা শহরের ডিবি রোডে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কৃষক শ্রমিক জনতা গাইবান্ধা লীগ জেলা শাখা এ মানববন্ধন কর্মসুচির আয়োজন করে।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা আহবায়ক অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, সদস্য সচিব আবু বকর সিদ্দিক, জেএসডির জেলা সভাপতি লাসেন খান রিন্টু, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আব্দুল মোত্তালিব, কৃষক শ্রমিক জনতা গাইবান্ধা লীগের সুন্দরগঞ্জ উপজেলা আহবায়ক মহসীন আলী, সাদুল্যাপুর উপজেলা আহবায়ক আবু তাহের সায়াদ চৌধুরী উজ্জল, সদস্য সচিব রেজাউল করিম, পলাশবাড়ি উপজেলা আহবায়ক শরিফুল ইসলাম, নারী আন্দোলনের রুনা আকতার, যুব আন্দোলনের হিরু মিয়া, মাসুদ রানা, ছাত্র আন্দোলনের সিফাত মিয়া, হাসেম আলী, ওয়াহেদ মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, নুসরাত প্রতিবাদ করেছেন সেই অধ্যক্ষের অন্যায়ের বিরুদ্ধে। ১৮ বছরের সামান্য জীবন নুসরাতের। কিন্তু জাগ্রত বিবেক নিয়ে লড়ে গেলেন শেষ নিশ্বাস ত্যাগ না করা পর্যন্ত। নুসরাত জাতিকে শিক্ষা দিয়ে গেছেন, সে শুধু একজন মেয়ে নন, একটি জাতির প্রতিবাদী কণ্ঠস্বর। বক্তারা আরও বলেন, স্কুল-কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের দায়িত্ব অভিভাবকত্বের, তাদের হাতে নির্যাতিত হয় শিশু, বালিকা, কিশোরী, বিচারহীনতার সংস্কৃতির কারণেই মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকান্ডের মতো ঘটনা বার বার ঘটছে। এই হত্যাকান্ড কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। বক্তারা অবিলম্বে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে সব ধরণের সহিংসতা বন্ধে সরকারের প্রতি জিরো টলারেন্স নীতি ঘোষণার দাবি জানান।

গাইবান্ধায় মন্দির ভিত্তিক প্রাক-প্রাথমিকের শিক্ষকদের প্রশিক্ষণ
গাইবান্ধা :: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বাস্তবায়নাধীন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম- ৫ম পর্যায়ে প্রকল্পের শিক্ষকদের তিনদিনব্যাপী এক প্রশিক্ষণ মঙ্গলবার শুরু হয়েছে। গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবদুল মতিন।
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম- ৫ম পর্যায়ে প্রকল্পের সহকারি পরিচালক হামিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজিত বকসী সূর্য, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, গাইবান্ধা সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জীবন কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, পন্ডিত কালীপদ মুখার্জী প্রমুখ।
প্রশিক্ষণে জেলার ৯০টি মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এবং গীতা শিখন স্কুলের শিক্ষকরা অংশ নিচ্ছেন।
গাইবান্ধায় অটোবাইকের ধাক্কায় আহত যুবকের মৃত্যু
গাইবান্ধা :: গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পূর্বকোমরনই বাঁধের মাথা এলাকায় অটোবাইকের ধাক্কায় মকসুদ মিয়া (২৪) নামে এক যুবক গুরুতর হয়ে মঙ্গলবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে ওই ইউনিয়নের পূর্বকোমরনই মিয়াপাড়া গ্রামের জহুরুল হকের ছেলে।
জানা গেছে, সোমবার দুপুরে বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে আসার সময় পূর্বকোমরনই বাঁধের মাথা এলাকায় আসলে একটি অটোবাইক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ওইদিন রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠেছে। তাদের অভিযোগ ঘাঘট নদীর শহর রক্ষা বাঁধের আশেপাশে এবং বাঁধের মাথায় অবৈধভাবে দোকানপাট গড়ে উঠায় ওই স্থানে সড়ক দুর্ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।





আর্কাইভ