শিরোনাম:
●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর
রাঙামাটি, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৯ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইয়াবা দিয়ে ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগে পুলিশকে আটকিয়ে জনতার বিক্ষোভ : অবশেষে ৫ পুলিশ সদস্য প্রত্যাহার
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইয়াবা দিয়ে ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগে পুলিশকে আটকিয়ে জনতার বিক্ষোভ : অবশেষে ৫ পুলিশ সদস্য প্রত্যাহার
সোমবার ● ২৯ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইয়াবা দিয়ে ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগে পুলিশকে আটকিয়ে জনতার বিক্ষোভ : অবশেষে ৫ পুলিশ সদস্য প্রত্যাহার

---ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর বাসস্ট্যান্ডে খোকন মিয়া (৩০)নামের এক মোবাইল যন্ত্রাংশ , বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে পাঁচ পুলিশ সদস্যকে ঘরে আটকে ঘেরাও করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় একালাবাসী।

গতকল রবিবার ২৮ এপ্রিল রাত সাড়ে ১১ টার দিকে গৌরীপুর উপজেলার রামগোপালপুর বাজারে এ ঘটনা ঘটে।ঘেরাওয়ে আটকেপড়া পুলিশ সদস্যরা হলেন, এসআই আব্দুল আওয়াল, এসআই আনোয়ার, এএসআই রুহুল আমিন, এএসআই কামরুল ও কনস্টেবল আল আমিন।

স্থানীয় সূত্রে জানা যায়, গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বলুহা গ্রামের আবদুল কদ্দুসের ছেলে মোবাইল যন্ত্রাংশ , বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী খোকন মিয়া (৩০) ইয়াবা বিক্রি করেন বলে গৌরীপুর থানার পুলিশকে তথ্য দেওয়া হয়।

এমন তথ্যে গৌরীপুর থানার এসআই আবদুল আউয়ালেরর নেতৃত্বে এসআই রুহুল আমিন, এএসআই আনোয়ার হোসেন ও কামরুল এবং কনস্টেবল আল আমিন রামগোপালপুর বাজারে খোকনের দোকানে যান।

এক পর্যায়ে সাদা পোশাকের পুলিশ সদস্যরা খোকনের দোকানে তল্লাশি শুরু করলে স্থানীয়রা এগিয়ে যান। প্রথম দফায় খোঁজাখুঁজি করে কিছু পায়নি। পরে আরেক পুলিশ সদস্য জানায় বৈদ্যুতিক তারের কয়েলের ভেতর মাদক রয়েছে। এরপর তাকে চড়-থাপ্পড় মেরে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠে।

এসময় প্রতিবাদের মুখে তাকে(খোকন) ছেড়ে দিলেও পুলিশকে যেতে দেননি এলাকাবাসী। জনতার ধাওয়া খেয়ে অটোটেম্পু মালিক সমিতির কার্যালয়ে আশ্রয় নিলে সেখানেই পুলিশ সদস্যদের আটকে রাখেন এলাকাবাসি। এক পর্যায়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে জনতা বিক্ষোভ করতে থাকে ।

এএসআই আনোয়ার হোসেন বলেন, ফ্লেক্সিলোড ব্যবসার পাশাপাশি ইয়াবা বিক্রি করার খবরে তারা তল্লাশি শুরু করেন। তল্লাশির এক পর্যায়ে একটি পুটলি পাওয়া যায় খোকনের কাছে। কিন্তু স্থানীয়রা খোকনকে ভালো লোক দাবি করে তাদের আটকে ফেলে বিক্ষোভ শুরু করে।

এদিকে পুলিশের নির্যাতনে আহত খোকনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে তার চাচা নিশ্চিত করেন।

পরে রাত ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার(গৌরীপুর সার্কেল) শাখের হোসেন সিদ্দিকী, রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার উত্তেজিত জনতাকে বিচারের বিষয়ে আশ্বন্ত করায় এলাকাবাসী অবরোধ তুলে নেন।

উত্তেজিত জনতার সাথে ঘটনাস্থলে রাত দেড়টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার(গৌরীপুর সার্কেল) শাখের হোসেন সিদ্দিকী ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ(তদন্ত)গোলাম মাওলা কথা বলেন ।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে গিয়ে ৫ পুলিশ সদস্যকে থানায় আনা হয়েছে। যদি পুলিশ সদস্যদের বিরুদ্ধে আনা সাধারণ মানুষের অভিযোগ সত্য হয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

গৗরীপুরে ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে অবশেষে ৫ পুলিশ সদস্য প্রত্যাহার

ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর বাসস্ট্যান্ডে খোকন মিয়া (৩০)নামের এক মোবাইল যন্ত্রাংশ,বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

আজ সোমবার ২৯ এপ্রিল বিকেলে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন গৌরীপুর থানা থেকে তাদের প্রত্যাহার করেন।

প্রত্যাহার করা পাঁচ পুলিশ সদস্যরা হলেন- গৌরীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল, রুহুল আমিন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন, কামরুল ইসলাম ও কনস্টেবল আল আমিন।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সাখের হোসেন সিদ্দিকী এ সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাদের ময়মনসিংহ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে রবিবার ২৮ এপ্রিল রাত সাড়ে ১১ টার দিকে গৌরীপুর উপজেলার রামগোপালপুর বাজারে খোকন মিয়া (৩০)নামের এক মোবাইল যন্ত্রাংশ , বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে পাঁচ পুলিশ সদস্য এসআই আব্দুল আওয়াল, এসআই আনোয়ার, এএসআই রুহুল আমিন, এএসআই কামরুল ও কনস্টেবল আল আমিনকে ঘরে আটকে ঘেরাও করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় এলাকাবাসী।

গৌরীপুর উপজেলার রামগোপালপুর বাজারের ব্যবসায়ী খোকন মিয়া ফ্লেক্সিলোড ব্যবসার পাশাপাশি ইয়াবা বিক্রি করে এমন খবরে পুলিশ সদস্যরা তার দোকানে গিয়ে তল্লাশি শুরু করে। এসময় স্থানীয়রা এগিয়ে যান। প্রথম দফায় খোঁজাখুঁজি করে কিছু পায়নি। পরে আরেক পুলিশ সদস্য জানায় বৈদ্যুতিক তারের কয়েলের ভেতর মাদক রয়েছে। এরপর তাকে চড়-থাপ্পড় মেরে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠে।

এসময় প্রতিবাদের মুখে তাকে(খোকন) ছেড়ে দিলেও পুলিশকে যেতে দেননি এলাকাবাসী। জনতার ধাওয়া খেয়ে অটোটেম্পু মালিক সমিতির কার্যালয়ে আশ্রয় নিলে সেখানেই পুলিশ সদস্যদের আটকে রাখেন এলাকাবাসি। এক পর্যায়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে জনতা বিক্ষোভ করতে থাকে ।

পরে রাত ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার(গৌরীপুর সার্কেল) শাখের হোসেন সিদ্দিকী, রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার উত্তেজিত জনতাকে বিচারের বিষয়ে আশ্বন্ত করায় এলাকাবাসী অবরোধ তুলে নেন।

উত্তেজিত জনতার সাথে ঘটনাস্থলে রাত দেড়টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার(গৌরীপুর সার্কেল) শাখের হোসেন সিদ্দিকী ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ(তদন্ত)গোলাম মাওলা কথা বলেন ।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন রাতে ঘটনাস্থলে গিয়ে ৫ পুলিশ সদস্যকে থানায় নিয়ে আসেন।এসময় তিনি বলেন, ‘যদি পুলিশ সদস্যদের বিরুদ্ধে আনা সাধারণ মানুষের অভিযোগ সত্য হয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা

আর্কাইভ