শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৯ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » ৩ বছরেও মেরামত হয়নি ক্ষতিগ্রস্ত সেতু : দুর্ভোগে ২ উপজেলার মানুষ
প্রথম পাতা » গাইবান্ধা » ৩ বছরেও মেরামত হয়নি ক্ষতিগ্রস্ত সেতু : দুর্ভোগে ২ উপজেলার মানুষ
সোমবার ● ২৯ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৩ বছরেও মেরামত হয়নি ক্ষতিগ্রস্ত সেতু : দুর্ভোগে ২ উপজেলার মানুষ

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের স্কুলেরবাজার পূর্ব বোয়ালী গ্রামে একটি সেতু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ বছর আগে। মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সেতুটি মেরামত না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে ১০ গ্রামের মানুষকে। পূর্ব বোয়ালী গ্রামে গাইবান্ধা-কালিরবাজার পাকা সড়কের ওপর নির্মিত বোয়ালী ম্যাটালের সেতুটি ২০১৬ সালে বন্যায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়। বন্যায় ফুলছড়ি উপজেলার সিংড়িয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় পানির তীব্র স্রোতে সেতুটি দেবে গিয়ে একদিকে হেলে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল। সে সময় সেতুর দুই পাশে বালু ও মাটির বস্তা ফেলে চলাচলের উপযোগী করা হলেও বছর যেতে না যেতেই বালুর বস্তা সরে গিয়ে আবারও এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ক্ষতিগ্রস্থ সেতু ঘেঁষে একটি বাঁশের সাঁকো তৈরি করে এলজিইডি। মেরামতের অভাবে সে সাঁকোটি জরাজীর্ণ ও চলাচল অনুপযোগী হওয়ায় দু’পাশের এলাকার হাজার হাজার মানুষ সীমাহীন দুর্ভোগে পড়ে।
স্থানীয়রা জানায়, ক্ষতিগ্রস্ত সেতুটি এখনো মেরামত না হওয়ায় কালিরবাজারে অবস্থিত ফুলছড়ি উপজেলা পরিষদে যাতায়াতে ফুলছড়ির মানুষকে প্রায় তিন থেকে চার কিলোমিটার পথ ঘুরে কাঁচা রাস্তা ব্যবহার করতে হচ্ছে। প্রতিদিন কয়েক হাজার পথচারীসহ দুই উপজেলার প্রায় ১৫ হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। গুরুত্বপুর্ন এই সেতুটি মেরামত করে যান চলাচলের উপযোগী করার দাবি করেন তারা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গাইবান্ধা সদর উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা জানান, ‘সেতুটি নির্মাণের চাহিদাপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী দুই মাসের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত সেতুর নির্মাণ কাজ শুরু হবে’।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)