শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঋণখেলাপীদের ঋণ মওকুফের ঘোষণায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র ক্ষোভ ও প্রতিবাদ
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঋণখেলাপীদের ঋণ মওকুফের ঘোষণায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র ক্ষোভ ও প্রতিবাদ
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঋণখেলাপীদের ঋণ মওকুফের ঘোষণায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র ক্ষোভ ও প্রতিবাদ

---বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ ৩০ এপ্রিল মঙ্গলবার এক বিবৃতিতে জাতীয় সংসদে অর্থমন্ত্রী কর্তৃক ব্যাংকের ঋণ খেলাপীদের খেলাপী ঋণ মাফ করে দেবার ঘোষণায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন শাস্তির পরিবর্তে পুরস্কার দেবার এই ঘোষণায় ব্যাংক খাতসহ সমগ্র আর্থিকখাতে স্বেচ্ছাচারীতা, অব্যবস্থাপনা এবং নৈরাজ্য আরো বৃদ্ধি পাবে। এই ঘোষণায় ব্যাংকিং খাত আরো বিপর্যয়ের মধ্যে নিপতিত হবে। খেলাপী ঋণগ্রহীতাদের একের পর এক নজিরবিহীন সুবিধা দেবার পর খেলাপী ঋণ উদ্ধারের পরিবর্তে পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। ২০০৯ এ ২২ হাজার ৪৮১ কোটি টাকার খেলাপী ঋণ এখন ১ লাখ ৩০ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, নতুন অর্থমন্ত্রী ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার পরিবর্তে এই খাতে যথেচ্ছাচার ও নৈরাজ্য আরো বাড়িয়ে দেবার আত্মবিনাশী পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। তিনি এরকম কোন ঘোষণা দেবার এখতিয়ার রাখেন কিনা- এ ব্যাপারেও গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।

বিবৃতিতে তিনি আরো বলেন, ব্যাংক পরিচালনা পর্ষদের অন্যায় প্রভাব, চাপ ও হস্তক্ষেপের কারণে অধিকাংশ ব্যাংক দুদর্শায় নিপতিত হয়েছে। ব্যাংকের মালিকেরা সাকুল্যে ৫-১০% মূলধন যুগিয়ে এখন ব্যাংকের ১০০ ভাগ আমানতের উপর কর্তৃত্ব করছে। তিনি ব্যাংক পরিচালনা পর্ষদে ঋণ খেলাপী গোষ্ঠি এবং অর্থ মন্ত্রণালয় মিলে এখন ব্যাংকের লক্ষ লক্ষ আমানতকারীদেরকে বিপদের ঝুঁকিতে ফেলে দিয়েছে। ব্যাংক খাতকে কতিপয় পরিবারের লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে।
---বিবৃতিতে তিনি আরো বলেন, একদিকে লক্ষ কোটি টাকা খেলাপী ঋণ মওকুফ করে দেবার যখন ঘোষণা দেয়া হচ্ছে, তখন অন্যদিকে ৫/৬ শত টাকা ঋণের জন্য কৃষকদের বিরুদ্ধে ১ লক্ষ ৬৭ হাজার সার্টিফিকেট মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন এই অবস্থা চলতে পারে না।

তিনি সকল ঋণ খেলাপীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে ঋণ উদ্ধারে প্রয়োজনে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

অপর এক বিবৃতিতে তিনি আগামীকাল শ্রমিকশ্রেণীর আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে দেশের শ্রমজীবী মেহনতি মানুষকে অভিনন্দন জানিয়েছেন। তিনি অধিকার আদায়ে তাদের ঐক্যবদ্ধ সংগ্রাম জোরদার করারও আহ্বান জানান।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার

আর্কাইভ