শিরোনাম:
●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় টেকসই উন্নয়ন বাস্তবায়ন প্রশিক্ষন কর্মশলা
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় টেকসই উন্নয়ন বাস্তবায়ন প্রশিক্ষন কর্মশলা
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় টেকসই উন্নয়ন বাস্তবায়ন প্রশিক্ষন কর্মশলা

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষন কর্মশলায় নির্বাহী অফিসার রাম কৃষ্ণ বর্মন এর সভাপতিত্বে আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আব্দুল মতিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার রোখছানা বেগম, উপজেলা পরিষদের নব-নিযুক্ত চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, গোবিন্দগঞ্জ পৌর মেয়র  আতাউর রহমান সরকার, এসডিজি প্রশিক্ষক সহ সরকারি কর্মচারী, এনজিও প্রতিনিধি, ছাত্র, ব্যবসায়ী,ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংবাদিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে আলোচনা করা হয়।

গাইবান্ধায় বাসদ মাকর্সবাদীর পথসভা

গাইবান্ধা :: ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান, গণতন্ত্র ও মানুষের মত বাঁচার জন্য সংগঠিত হওয়ার দাবিতে মঙ্গলবার বাসদ মাকর্সবাদী গাইবান্ধা শাখার উদ্যোগে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়।
জেলা বাসদ আহবায়ক আহসানুল হাবীব সাঈদের সভাপতিত্বে পথসভাগুলোতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সদস্য সচিব মঞ্জুর আলম মিঠু, সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।
দেশে আজ দমন,পীড়ন, মামলা-হামলা, রাষ্ট্রীয় হেফাজতে বিচার বহির্ভুত আটক, হত্যা, গুম-ক্রসফায়ার বন্ধ, দুর্নীতি ও লুটপাট চলছে এসব বন্ধের দাবি জানান। এছাড়া গ্যাস-বিদ্যুতের দাম কমানো, টিসিবিকে সক্রিয় করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি বন্ধসহ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে গণতন্ত্র ও মানুষের মত বাঁচার দাবিতে সকল স্তরের জনগণকে সংগঠিত হওয়ার আহবান জানান।
বিচার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধা :: ফেনীর মাদ্রাসা ছাত্রী নুশরাত জাহান রাফির হত্যারকাণ্ডের বিচার ও দায়িদের বিরুদ্ধে আইনের কঠোরতম প্রয়োগ নিশ্চিতের দাবিতে মঙ্গলবার গাইবান্ধা শহরের ডিবি রোডে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। টিআইবি ও সনাক এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস ছাড়াও এনজিও প্রতিনিধি, সুশিল সমাজ এবং বিভিন্ন শ্রেণি ও পেশার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাংবাদিক গোবিন্দলাল দাস, মোহাম্মদ আলী, মোঃ জিয়াউল হক কামাল, আফরোজা লুনা, সেলিনা সুলতানা বিথী, শর্মিলী খাতুন, সম্পা রাণী দেব, মোঃ মোরশেদ আলম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা নুসরাত জাহান রাফিসহ দেশের যে সকল নারী ও শিশু বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়ে মারা গেছে তাদের হত্যাকান্ডে জড়িত দলমত নির্বিশেষে দায়ীদের দ্রততম সময়ের মধ্যে, আইনের কঠোরতম আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা আরও বলেন, দ্রুত বিচার আদালতে নুসরাত হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করাসহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রত্যেকের যথাযথ আইনি প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে আইন প্রয়োগকারী সংস্থার একাংশের বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে বিচার বিভাগীয় তদন্ত নিশ্চিত করাও দাবি জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)