শিরোনাম:
●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রাঙামাটি, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৩ মে ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » সেতু আছে সড়ক নেই দুর্ভোগে চরাঞ্চলবাসি
প্রথম পাতা » গাইবান্ধা » সেতু আছে সড়ক নেই দুর্ভোগে চরাঞ্চলবাসি
সোমবার ● ১৩ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সেতু আছে সড়ক নেই দুর্ভোগে চরাঞ্চলবাসি

---গাইবান্ধা প্রতিনিধি :: সেতু আছে সড়ক নেই, ফলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের চরাঞ্চলবাসি দুর্ভোগ চরমে। বন্যার  স্রোতে প্রতিবছর বাশের সাঁকো ভেসে যাওয়ার কারণে এলাকাবাসির দাবির পরিপ্রেক্ষিতে ২০১৭ সালে উপজেলার বেকরির চর গ্রামের একতা বাজার-বিরহিম খেয়াঘাট সড়কে সেতু নির্মাণ করা হয়। নির্মাণের ৬ মাস পরই বন্যার পানির স্রোতে সেতুটির দুই পাশের সংযোগ সড়ক ধসে যায় এবং একপাশ দেবে যায়। তখন থেকে আজ পর্যন্ত সেতুটির সংযোগ সড়ক সংস্কার ও মেরামত করা হয়নি। ফলে ওই পথে পথচারি এবং যান চলাচল সম্পন্নরুপে বন্ধ হয়ে গেছে। চরাঞ্চলবাসির কোন কাজে আসছে না সেতুটি এখন।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় ২০১৬-১৭ অর্থ বছরে ২৭ লাখ ৯৪ হাজার ২৫৬ টাকা ব্যয়ে বেকরির চর গ্রামের ইজ্জত আলীর বাড়ি সংলগ্ন সড়কে ৩০ ফুট দীর্ঘ আরসিসি সেতুটি নির্মাণ করা হয়। বেকরীর চর গ্রামের মান্নান মিয়া জানান, সেতুটি নিমাণের পর পরই বন্যার  স্রোতে দুই পাশের সংযোগ সড়ক ভেসে যায়। যার কারণে সেতুটির উপর দিয়ে চলাচল করা যাচ্ছে না। দুই বছর ধরে আমরা চরাঞ্চলবাসি আবারও কষ্ট করে নৌকা ও পায়ে হেঁটে নদী পারাপার হচ্ছি। বিশেষ করে স্কুল ও কলেজগামি শিক্ষার্থীদের অনেক কষ্ট হচ্ছে।
বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ জানান, সেতুটির দুই পাশের সংযোগ সড়ক মেরামতের জন্য কয়েকবার উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তাকে তাগাদা দেয়া হলেও আজ তা মেরামত করা হয়নি। কর্মসৃজন প্রকল্পের মাধ্যমে সেতুর সংযোগ সড়ক মেরামতের পরামর্শ দিয়েছে পিআইও। কিন্তু কোন সমাধান হয়নি।
উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার জানান বন্যার  স্রোতে সেতুটির সংযোগ সড়ক ভেসে গেছে। বরাদ্দ না থাকায় তা মেরামত করা সম্ভব হয়নি। তবে চেয়ারম্যানকে কর্মসৃজন প্রকল্পের মাধ্যমে সেতুর সড়কটি মেরামতের জন্য পরামর্শ প্রদান করা হয়েছে।





আর্কাইভ