মঙ্গলবার ● ২১ মে ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » জেলা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন শফিকুল
জেলা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন শফিকুল
পানছড়ি প্রতিনিধি :: “বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ” খাগড়াছড়ি জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে নিযুক্ত হয়েছেন জেলার বার এর শিক্ষানুবিষ আইনজীবী পানছড়ি‘র শফিকুল আলম। ২০শে মে সংগঠনটির জেলা কমিটির সভাপতি ইকু চাকমা ও সাধারণ সম্পাদক অপূর্ব চাকমা ঝিমিত স্বাক্ষরিত পরিপত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক অপূর্ব চাকমা ঝিমিত “বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ” এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় জেলা কমিটি‘র এই পদটি শুন্য হয়।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এর দায়িত্ব পাওয়ায় জেলা নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে শফিকুল আলম সকলের দোয়া ও আন্তরিক সহযোগীতা কামনা করেছেন।
প্রসঙ্গত, শফিকুল আলম ১৯৮২ সালের ৯ সেপ্টেম্বর জন্ম গ্রহণ করেন। সে অবিভক্ত ৪নং লতিবান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত আব্দুল মালেক এর ছেলে ও পানছড়ি উপজেলা যুবলীগের শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন পানছড়ি উপজেলা শাখার ১ম যুগ্ন-সম্পাদক।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১