শিরোনাম:
●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২১ মে ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » ধানের মূল্য বৃদ্ধির দাবিতে গাইবান্ধায় সংহতি সমাবেশ
প্রথম পাতা » গাইবান্ধা » ধানের মূল্য বৃদ্ধির দাবিতে গাইবান্ধায় সংহতি সমাবেশ
মঙ্গলবার ● ২১ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধানের মূল্য বৃদ্ধির দাবিতে গাইবান্ধায় সংহতি সমাবেশ

---গাইবান্ধা প্রতিনিধি :: সকল ইউনিয়নে সরকারি ক্রয় কেন্দ্র চালু করে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয়ের দাবিতে আজ মঙ্গলবার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের উদ্যোগে শহরের ১নং ট্রাফিক মোড়ে এক সংহতি সমাবশে অনুষ্ঠিত হয়।
পংকোজ সরকারের সভাপতিত্বে সমাবশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জেলা সভাপতি মিহির ঘোষ, শিক্ষক তপন কুমার বর্মণ, ক্ষেতমজুর নেতা মশিউর রহমান মইশ্যাল, আপন কুমার বর্মন, রানু সরকার, ওয়ারেছ সরকার, রবিউলি ইসলাম রবি, জাকির হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, কৃষক তার ধানের ন্যায্য মূল্য না পেয়ে জমিতেই ধানে আগুন লাগিয়ে দিচ্ছে, বস্তা ভর্তি ধান নিয়ে সড়ক অবরোধ করছে, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রমে ধান কেটে দিচ্ছে। কিন্তু কৃষকবান্ধব সরকারের তাতে টনক নড়ছে না। ধানের ন্যায্য মূল্য না পেলে শিক্ষার্থী হিসেবে তারা চরম সংকটে পড়বেন। কারণ এদেশের অধিকাংশ শিক্ষার্থী কৃষকের সন্তান। ছাত্রনেতারা বলেন, শিক্ষার আন্দোলন ছেড়ে কৃষকদের সাথে সংহতি জানাতে তারা এই পরিস্থিতিতে বাধ্য হয়েছেন, কারণ এটি তাদের শিক্ষার সাথে সংশ্ষ্টি। তারা অবিলন্বে সকল ইউনিয়নে সরকারি ক্রয় কেন্দ্র চালু করে সরাসরি কৃষকের নিকট ধান ক্রয় করার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, অবিলন্বে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা শুরু না হলে কৃষকদের সাথে নিয়ে দেশব্যাপী হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।

গাইবান্ধায় জমি নিয়ে সংঘর্ষে নিহত-১ : আহত ১০
গাইবান্ধা :: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব ফরিদপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে এক সংঘর্ষে গতকাল সোমবার সন্ধ্যায় আব্দুল হাই প্রধান হাইচ (৪৬) নামে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পবনাপুর ইউনিয়নের পূর্ব ফরিদপুর গ্রামের গাউছিয়া পাড়ার মৃত হযরত আলীর ছেলে আব্দুল হাই প্রধান হাইচ ও একই পরিবারের মৃত আজি গাছুর ছেলে শাজাহানের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে প্রথমে বাকবিতন্ডা এবং পরে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে উভয়পক্ষের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল হাই প্রধানসহ উভয়পক্ষের ১১ জন গুরুতর আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত আব্দুল হাই প্রধানকে চিকিৎসার জন্য পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। আহতদের মধ্যে আনোয়ারা বেগম (৭০), চপেলা বেগম (২৯), আরিফ মিয়া (১৯) ও জবেনুর আক্তার (১৯) পলাশবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এব্যাপারে নিহতের স্ত্রী আঞ্জুয়ারা বেগম পলাশবাড়ি থানায় ৭ জন অজ্ঞাতনামাসহ ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, মঙ্গলবার সকালে লাশ ময়না তদন্ত করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)