বুধবার ● ২৯ মে ২০১৯
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন
ঈশ্বরগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সোহাগী ইউনিয়নের বগাপুতা গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে চাচার হাতে ভাতিজা খুন হয়েছে। এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যার পর। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির জমি নিয়ে চাচা রহমত আলীর সাথে গোলাপ মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের হিসেবে মঙ্গলবার সন্ধ্যার পর চাচা ও চাচাতো ভাইদের সাথে ঝগড়ার সূত্রপাত হয়। ঝগড়ার এক পর্যায়ে রহমত আলী গোলাপ মিয়া (৩০) কে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় ও পরিবারের লোকজন গোলাপকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে ঈশ^রগঞ্জ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার গোলাপকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার এস আই শাওন চক্রবর্তী জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা প্রক্রিয়াধীন রয়ে়ছে।





রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা