শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩০ মে ২০১৯
প্রথম পাতা » পাবনা » সংবাদ প্রকাশ করলে সাংবাদিককে দেখে নেয়ার হুমকি
প্রথম পাতা » পাবনা » সংবাদ প্রকাশ করলে সাংবাদিককে দেখে নেয়ার হুমকি
বৃহস্পতিবার ● ৩০ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংবাদ প্রকাশ করলে সাংবাদিককে দেখে নেয়ার হুমকি

---ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :: পাবনার ফরিদপুর উপজেলার ফরিদপুর ইউনিয়ন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবুল হাসান সিদ্দিকী হেলালের (৪৫) বিরুদ্ধে ফেসবুক ম্যাসেঞ্জারে অশ্লীল বার্তা পাঠিয়ে এক নারীকে উত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে। অধ্যক্ষ হেলাল তথ্য গোপন করে সরকারি নিয়ম বহির্ভূতভাবে একইসাথে পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকও। উত্যক্তের শিকার ওই নারী ঢাকায় বসবাস করেন। তবে তিনি পারিবারিক সূত্রে ভাঙ্গুড়া পৌর শহরের উপজেলা পাড়ার বাসিন্দা। এ বিষয়ে ওই নারী ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন। এছাড়া তিনি এ বিষয়ে সংবাদ প্রকাশ করতে উত্যক্তকারীর প্রেরিত বার্তার স্ক্রিনশর্ট পাবনা ও ভাঙ্গুড়ার কর্মরত সাংবাদিকদের পাঠিয়েছেন। এদিকে অভিযুক্ত হেলাল এ বিষয়ে সংবাদ প্রকাশ না করতে স্থানীয় সাংবাদিকদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।

উত্যক্তের শিকার ওই নারী জানান, আবুল হাসান সিদ্দিকী হেলাল বেশ কিছুদিন আগে তার ফেসবুক ম্যাসেঞ্জারে অশ্লীল বার্তা পাঠান। বিষয়টি নিয়ে প্রথমে তিনি গুরুত্ব দেননি। কিন্তু এর কিছুদিন পরে আবারও তিনি অশ্লীল বার্তা পাঠান। এমনকি ওই অধ্যক্ষ কৌশলে মোবাইল নাম্বার জোগাড় করে তাকে ফোন দিয়েও বিরক্ত করেন। তখন ওই নারী বিষয়টি নিয়ে তার পরিবারের সাথে আলোচনা করে ওই অধ্যক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেন। বুধবার তিনি এ বিষয়ে ফরিদপুর ইউনিয়ন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মদ আলীর কাছে অভিযোগ করেন। পরে ওই অশ্লীল বার্তার স্ক্রিনশর্ট স্থানীয় সাংবাদিকদের কাছেও তিনি প্রেরণ করেন। এছাড়া তিনি শিঘ্রই এ বিষয়ে মামলা করতে আদালতের শরণাপন্ন হবেন বলে জানিয়েছেন।

এদিকে অভিযোগের বিষয়ে কথা বলতে ওই অধ্যক্ষের মোবাইলে কল করলে তিনি ক্ষেপে যান এবং সংবাদ প্রকাশ হলে সাংবাদিক মাসুদ রানাকে দেখে নেবেন বলে হুমকি দেন। এছাড়া অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার সময় তিনি বাংলাদেশ প্রতিদিনের পাবনা প্রতিনিধি সৈকত আফরোজের সাথেও খারাপ আচরণ করেন বলে ওই প্রতিনিধি জানান। এবিষয়ে সাংবাদিক মাসুদ রানা ভাঙ্গুড়া থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।

অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মদ আলী জানান, ফরিদপুর ইউনিয়ন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবুল হাসান সিদ্দিকী হেলাল ফেসবুক ম্যাসেঞ্জারে অশ্লীল বার্তা পাঠিয়ে একজন ভদ্র মহিলাকে উত্যক্ত করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে অভিযোগ প্রমানিত হলে ওই অধ্যক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)