বৃহস্পতিবার ● ২০ জুন ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে নিখোঁজের দুইদিন পর গর্ত থেকে যুবকের লাশ উদ্ধার
খাগড়াছড়িতে নিখোঁজের দুইদিন পর গর্ত থেকে যুবকের লাশ উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াপুর রমনী কার্বারী পাড়া এলাকায় নিখোঁজের দুইদিন পর হাত পা বাধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিজ বাড়ির পেছনের একটি গর্ত থেকে পুলিশ প্রভাকর ত্রিপুরা (রানা)’র লাশ উদ্ধার করে। সে প্রভাকর ত্রিপুরা খাগড়াপুর রমনী কার্বারী (কাচার পাড়া) এলাকার মৃত- সুরেন্দ্র ত্রিপুরা ও মঞ্জুরী ত্রিপুরার ছেলে এবং ঢাকার সরকারি বাংলা কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
জানা গেছে, গত ১৯ জুন মঙ্গলবার রাতে বড় ভাইয়ের বাড়িতে ঘুমায় প্রভাকর ত্রিপুরা (রানা)। সকাল থেকে তার কোন খোঁজ খবর না পাওয়ায় এবং বাড়ির পেছনের দরজায় রক্তের দাগ দেখে বিভিন্ন জায়গায় তার খোঁজ নেওয়া হয়। বৃহস্পতিবার সকালে বাড়ির পেছনে সেপটিক ট্যাকের জন্য তৈরী করা গর্তে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
খাগড়াছড়ির অতিরিক্ত জেলা পুলিশ সুপার এম এম সালাহউদ্দীন জানান, নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে বলেও জানান তিনি। এসময় খাগড়াছড়ি সদর থানার ওসি মুহম্মদ আব্দুর রশিদসহ তদন্ত বিভাগের পুলিশরাও উপস্থিত ছিলেন।





খাগড়াছড়িতে জিপে আগুন
দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩