শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৩ জুন ২০১৯
প্রথম পাতা » রাজশাহী » মেয়র লিটনের সাথে রেশম শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়
প্রথম পাতা » রাজশাহী » মেয়র লিটনের সাথে রেশম শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়
রবিবার ● ২৩ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেয়র লিটনের সাথে রেশম শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়

---রাজশাহী প্রতিনিধি :: রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে নগর ভবনের মিনি কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, পরিকল্পিতভাবে চক্রান্ত করে রেশম শিল্পকে ধ্বংস করা হয়েছে। সবার সহযোগিতায় সার্বিক সমন্বয়ে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে, ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। বর্তমান অবস্থা থেকে উত্তোরণ হতে হবে।

সভায় বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দ রেশম শিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনতে স্বল্প সুদে ঋণ প্রদান, ব্যবসায়ীদের প্রণোদনা প্রদান, রেশম চত্বর প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে মেয়র খায়রুজ্জামান লিটনের সহযোগিতা কামনা করেন। এ সময় মেয়র সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সহ-সভাপতি আরিফ আহসান টিটো, সাজ্জাদ আলী, নিলুফা ইয়াসমিন, কোষাধ্যক্ষ নাজমুুল হক নান্টু, প্রচার সম্পাদক আঞ্জুমান আরা পারভীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক জেসমিন আরা বিউটি, দপ্তর সম্পাদক মেরাজ উদ্দিনসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

মতবিনিময় সভা শেষে রাসিক মেয়র লিটনের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)