শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৪ জুন ২০১৯
প্রথম পাতা » পটুয়াখালী » মির্জাগঞ্জে আয়রন ব্রীজদিয়ে ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল
প্রথম পাতা » পটুয়াখালী » মির্জাগঞ্জে আয়রন ব্রীজদিয়ে ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল
সোমবার ● ২৪ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মির্জাগঞ্জে আয়রন ব্রীজদিয়ে ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল

---পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার হুরমুইবুনিয়া খালের ওপর একমাত্র আয়রন ব্রীজটির পাটাগুলো ভেঙ্গে পড়ায় চলাচলে চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে এলাকাবাসীদের। ব্রীজটি ভেঙ্গে দক্ষিন দিকে হেলে পড়লে স্থানীয়রা গাছের গুড়িঁ দিয়ে ঠেকনা দিয়ে আট বছর ধরে চলাচল করছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের নির্মানাধীন দক্ষিন ঝাটিবুনিয়া হইতে তাজেম আলী বাড়ির সড়কের ছৈলাবুনিয়া গ্রামের সিকদার বাড়ির সংলগ্ন হুরমুইবুনিয়া খালের ওপর আয়রন ব্রীজটি কয়েক বছর আগে ভেঙ্গে পড়ে। ভেঙ্গে যাওয়ার পরে ব্রীজটি মেরামত করা হলেও কয়েকদিনের মধ্যে একই অবস্থা দেখা দেয়। হুরমুইবুনিয়া খালের ওপর ভাঙ্গা ব্রীজটি দিয়ে ছৈলাবুনিয়া গ্রামসহ প্রায় ৫ গ্রামের লোকজন চলাচল করে থাকে। এ নড়বড়ে ব্রীজটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের ছাত্রছাত্রী,কৃষক,ব্যবসায়ী, চাকরীজীবি, হাট-বাজারের লোকজন পারপার হচ্ছেন। বিশেষ করে সুবিদখালী মহিলা ও সুবিদখালী সরকারি কলেজ, মোল্লাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, সুবিদখালী বাজারসহ বিভিন্ন গ্রামের লোকজন এবং ছাত্র-ছাত্রীরা নড়বড়ে ব্রীজদিয়ে পারাপার হয়ে স্কুল-কলেজে যাচ্ছেন। এলাকার লোকজন চলাচলে সুবিধার জন্য গাছ দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয় রোগী,শিশু ও বৃদ্ধাদের।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মোঃ মোতালেব, মোঃ নয়া মিয়া সিকদার বলেন, এ এলাকার একমাত্র নড়বড়ে ব্রীজ দিয়ে দিয়ে প্রতিদিন শত শত মানুষ পার হয়ে বিভিন্ন এলাকায় যাতায়াত করছে। পথচারীদেরকে ব্রীজটি পার হতে গিয়েও হিমসিম খেতে হচ্ছে। ব্রীজটি নির্মান করা হলে এ এলাকার মানুষের দুর্ভোগ লাঘবসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হবে। উপজেলার মধ্যে সবচেয়ে উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে ছিলো ছৈলাবুনিয়া গ্রামটি। দক্ষিন ঝাটিবুনিয়া হইতে তাজেম আলী বাড়ি পর্যন্ত সড়ক নির্মানের কাজ চলমান থাকায় এ এলাকার উন্নয়ন আরেকধাপ এগিয়ে গেছে। তবে হুরমুইবুনিয়া খালের ওপর নড়বড়ে সেতু দিয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পারাপার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনায় শিকার হচ্ছে। ব্রীজটির সিমেন্টের পাটা ও লোহার আ্যঙ্গেলগুলো নতুন ভাবে স্থাপন করা হলে পথচারীদের চলাচলে সুবিধা হবে।

এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী বলেন,আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের হুরমুইবুনিয়া খালের ওপর ব্রীজটি ঝুকিঁপূর্ন। অনেক সময়ে পথচারীরা পড়ে দুর্ঘটনার শিকার হয়। তবে অতি শীঘ্রই ব্রীজটি মেরামতের যথাযথ ব্যবস্থা করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)