সোমবার ● ২৪ জুন ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বগুড়া-৬ আসনে বেসরকারিভাবে বিএনপি’র সিরাজ নির্বাচিত
বগুড়া-৬ আসনে বেসরকারিভাবে বিএনপি’র সিরাজ নির্বাচিত
বগুড়া প্রতিনিধি :: বগুড়া-৬ (সদর) আসনে একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ।
ধানের শীষ প্রতীকে তিনি ভোট পেয়েছেন ৮৮ হাজার ৪২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টি জামান নিকেতা পেয়েছেন ৩২ হাজার ১৯৮ ভোট।
এর আগে গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসনে জয়লাভ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে শপথ না নেয়ায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বগুড়া-৬ (সদর) আসনটি শূন্য ঘোষণা করেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছিলেন ২লাখ ৫ হাজার ৯৮৭ ভোট এবং নুরুল ইসলাম ওমর পান ৩৯ হাজার ৯৬১। তবে ২০১৪ সালে এই আসনে জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ