সোমবার ● ২৪ জুন ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে নিহত-১
আত্রাইয়ে ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে নিহত-১
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ট্রাক্টরের ধাক্কায় মোয়াজ্জেম হোসেন (২৯) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় ওই যুবকের সাথে থাকা মাহাবুর রহমান (৫৭) ও সুমন (৪৫) নামে আরো দুইজন আহত হয়েছেন।
আজ সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার ভবানীপুর বাজার সংলগ্ন সুইচগেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোয়াজ্জিম হোসেন উপজেলার মহাদিঘী গ্রামের শামসুর রহমান খাঁনের ছেলে। এবং আহত মাহাবুর রহমান উপজেলার বিহারীপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে ও সুমন পার্শ্ববর্তী রাণীনগর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, মোয়াজ্জেম হোসেন, মাহাবুর রহমান ও সুমন সোমবার বিকেলে রাণীনগর থেকে চার্জার চালিত ইজিবাইকে বাড়ি ফিরছিলো। এ সময় বিপরিদ দিক থেকে ইট বোঝাই একটি ট্রাক্টর এসে স্বজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে আহত তিন’জনকে উদ্ধার করে আত্রাই উপজেলা কমপ্লেক্সে ভর্তি করে দেয়। এ সময় ট্রাক্টর চালক পালিয়ে যায়।
এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক্টর চালক পালিয়ে যাওযায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ট্রাক্টরটি আটক করা হয়েছে।





আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব
আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার
আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার