শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৬ জুন ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ অবহেলায় এবং সংস্কারের অভাবে পড়ে আছে
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ অবহেলায় এবং সংস্কারের অভাবে পড়ে আছে
বুধবার ● ২৬ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ অবহেলায় এবং সংস্কারের অভাবে পড়ে আছে

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধা জেলা শহরের পিকে বিশ্বাস রোডস্থ জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভটি অযত্ন অবহেলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। তত্ত্বাবধানের দায়িত্ব জেলা পরিষদ থাকলেও ১৮ বছরেও এটি সংস্কার বা এর চারপাশে সীমানা প্রাচীর ও গেট নির্মাণের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি।
উল্লেখ্য, এই স্মৃতিস্তম্ভে ৭১’র মুক্তিযুদ্ধে নিহত মুক্তিযোদ্ধাদের উপজেলা ওয়ারী নাম খোদাই না করে শিল্পীর দ্বারা তুলি দিয়ে লেখা হয়। এই স্মৃতিস্তম্ভ নির্মাণের সময় নামগুলো খোদাই করে রাখার ক্ষেত্রে যথেষ্ট যত্নবান না হওয়ায় অনেক মুক্তিযোদ্ধার নাম মিশে যাচ্ছে।
এদিকে সীমানা প্রাচীর না থাকায় শহীদ মুক্তিযোদ্ধাদের এই চত্বরটিতে এখন কুকুর, গরু, ছাগলের আখড়ায় পরিণত হয়েছে। এছাড়া দিনের বেলায় এখানে ভিক্ষুকরা বসে ভিক্ষাবৃত্তির কাজসহ অবসর যাপন করেন। শুধু তাই নয়, রাতের বেলায় ভাসমান পতিরা এই চত্বরের আশেপাশে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়।
তদুপরি গাঁজা, ইয়াবা, হিরোইনসহ নানা মাদক দ্রব্য এই এলাকায় ও সাবেক জজ কোর্ট চত্বরেই বেচাকেনা হয় বলে অভিযোগ রয়েছে। এছাড়া এই মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের চারপাশে গড়ে উঠেছে নানা দোকানপাট।
বিশিষ্ট মুক্তিযোদ্ধা জেলা জাসদ সভাপতি শাহ শরিফুল ইসলাম বাবলু সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ২০০১ সালে সাবেক জেলা জজ কোর্ট চত্বরে গণপূর্ত বিভাগ প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে এই স্মৃতিসম্ভটি নির্মাণ করেন। পরবর্তীতে এটি তত্ত্বাবধান করার জন্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু দীর্ঘকাল অতিক্রান্ত হলেও জেলা পরিষদ এটি তত্ত্বাবধান বা সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করেনি। তিনি আরও বলেন, এর চারপাশের গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ ও সীমানা প্রাচীর নির্মাণের জন্য মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে দাবি উপস্থাপন করা হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি বলে তিনি উল্লেখ করেন এবং এটি অবিলম্বে সংস্কার ও সংরক্ষণের দাবি জানান।





আর্কাইভ