শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৬ জুন ২০১৯
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে শিক্ষকরা কালো ব্যাচ ধারণ করে অধ্যক্ষের অপসারণের দাবী
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে শিক্ষকরা কালো ব্যাচ ধারণ করে অধ্যক্ষের অপসারণের দাবী
বুধবার ● ২৬ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে শিক্ষকরা কালো ব্যাচ ধারণ করে অধ্যক্ষের অপসারণের দাবী

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি  :: পাবনার চাটমোহর ডিগ্রী (অনার্স) কলেজ সরকারি করণ প্রক্রিয়ায় শিক্ষকদের পদ সৃজনে অধ্যক্ষ মো. মিজানুর রহমান কর্তৃক বৈধ শিক্ষকদের বাদ দেওয়ার ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি পেতে ও অর্থিক দুর্ণীতির কারণে অধক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণ চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ডাকযোগে আবেদন পাঠানোর পর আজ ২৬ জুন বুধবার কলেজের ৫৪ জন শিক্ষক কর্মচারী কলেজে ও চাটমোহর উপজেলা পরিষদে কালো ব্যাচ ধারণ করে প্রতিবাদ জানিয়েছেন।
কলেজটির দর্শন বিষয়ের সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, পরিসংখ্যান বিষয়ের প্রভাষক ওয়াইজ আলমসহ অন্যান্য শিক্ষকেরা বলেন, কলেজটি সরকারীকরণ ঘোষণা হবার পর শিক্ষক কর্মচারীদের পদ সৃজনের ফাইল গত ৭ মে’র মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পৌছানোর শেষ দিন হলেও অধ্যক্ষের চাতুরতা অনিহা স্বেচ্ছাচারিতা ও গাফিলতির ফলে আজ পর্যন্ত তিনি ফাইলপত্র উক্ত দফতরে পাঠাননি। সরকারী ঘোষিত ২৯৯ টি কলেজের মধ্যে ২৯৮ টি কলেজের ফাইল যথাসময়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পৌছালেও চাটমোহর ডিগ্রী কলেজের শিক্ষক কর্মচারীদের আত্তীকরণের ফাইল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে না পৌছানোর কারনে কলেজটি শেষ পর্যন্ত সরকারীকরণ হবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন।
তারা আরো বলেন, মিজানুর রহমান অধ্যক্ষ হিসাবে যোগদানের সময় তার কাম্য যোগ্যতা ছিল না। পদ সৃজনে তিনি নিজে বাদ পরবেন এবং প্রতারণার জন্য শাস্তির মুখোমুখি হতে পারেন। নিয়োগে নিষেধাজ্ঞার পরও তিনি গভর্নিং বডিকে না জানিয়ে রেজুলেশন টেম্পারিং, ঘষামাজা ও কাটাকাটি করে জনবল কাঠামোর অতিরিক্ত ২২ জন শিক্ষককে মোটা অংকের অর্থের বিনিময়ে নিয়োগ দিয়েছেন। বৈধ শিক্ষকদের আত্তীকরণ করলে জনবল কাঠামোর অতিরিক্ত এ শিক্ষকদের তিনি আত্তীকরণের আওতায় আনতে পারবেন না বলে বৈধ শিক্ষকদের বাদ দেওয়ার ষড়যন্ত্র করছেন। কলেজ সরকারী হলে বিজ্ঞান গবেষণাগার, সেমিনার ফি, লাইব্রেরী ফি, প্রশংসাপত্র, ভর্তি ও পরীক্ষার ফরমফিলাপ থেকে সংগৃহীত বিপুল পরিমান অর্থের আত্মসাত করা বন্ধ হয়ে যাবে। কলেজের ফুল বাগান বিস্তারের নামে শতবর্ষী গাছ কেটে পাচার বন্ধ হয়ে যাবে এবং পরিচর্যার নামে মাসে লক্ষ লক্ষ টাকা অবৈধ উপার্জন বন্ধ হয়ে যাবে। কলেজ মার্কেটের ২৮ টি দোকান থেকে প্রাপ্ত জামানতের ৩৩ লাক্ষ টাকা অধ্যক্ষ আত্মসাত করেছেন তা নিজ তহবিল থেকে ফেরত দিতে হবে। শিক্ষক কর্মচারীদের এমপিও ভূক্তকরণ, পদোন্নতি পাঠদানের বিষয় নবায়ন প্রভৃতি খাত থেকে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকাউপার্জন বন্ধ হয়ে যাবে। এ ছাড়া কলেজ অবকাঠামো উন্নয়নের নামে মিথ্যা ভাউচার দিয়ে লাখ লাখ টাকা অবৈধ উপার্জন বন্ধ হয়ে যাবে বলে অধ্যক্ষ চান না কলেজটি সরকারী হোক।
অধ্যক্ষ মিজানুর রহমানের আর্থিক দুর্ণীতির তদন্ত, বিভিন্ন ভাবে হয়রানী ও ক্ষতির শিকার শিক্ষক কর্মচারী ও প্রতিষ্ঠানটির অচলাবস্থা নিরসনে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ৫৪ শিক্ষক কর্মচারী। তারা এ অধ্যক্ষকে অপসারণের মাধ্যমে কলেজ সরকারিকরণের অচলাবস্থা নিরসন করে অতি দ্রুত শিক্ষক কর্মচারীদের পদ সৃজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।





আর্কাইভ