বুধবার ● ৩ জুলাই ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » বিয়ে করতে এসে শ্বশুরসহ বর শ্রীঘরে
বিয়ে করতে এসে শ্বশুরসহ বর শ্রীঘরে
আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে বিয়ে করতে এসে কনের বাবাসহ বরও তার বন্ধুকে একমাসের কারাদন্ডাদেশ দিয়ে শ্রীঘরে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত।
গতকাল মঙ্গলবার রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মো.ছানাউল ইসলাম এ নির্দেশ দেন। আজ বুধবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন, বর মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামের মো. হোসেন আলীর ছেলে মো. ইসরাফিল আলম (২০), শ্বশুর হাটকালুপাড়া গ্রামের মৃত মো. জাদনের ছেলে মো. আব্দুল করিম (৪৮)ও বন্ধু বিলচিকলা গ্রামের মো. ইমরানের ছেলে মো. হেলফর হোসেন (২২)।
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন বলেন, মঙ্গলবার বিকেলে উপজেলার হাটকালুপাড়া গ্রামে বাল্য বিয়ে অনুষ্ঠিত হচ্ছে এমন সংবাদ পেয়ে আত্রাই থানার এসআই প্রদীপ কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে তিনজন কে গ্রেফতার করে।
পরে আটককৃতদের মঙ্গলবার রাতে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বাল্য বিয়ে নিরোধ আইনে কনের বাবা, বর ও বরের বন্ধু প্রত্যেককে একমাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম।





আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩