শনিবার ● ৬ জুলাই ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » রেলমন্ত্রীর প্রতিশ্রুতি পেয়ে আন্দোলন স্থগিত করলো আত্রাইবাসী
রেলমন্ত্রীর প্রতিশ্রুতি পেয়ে আন্দোলন স্থগিত করলো আত্রাইবাসী
আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে লাগাতার চলমান বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও রেললাইন অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে।
রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে এ আন্দেলন স্থগিত করে আন্দোলনকারীরা।
আন্দোলন নেতৃত্বকারী নেতারা গতকাল শুক্রবার বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের সাথে সাক্ষাত করলে রেলপথ মন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন, রেলের উন্নয়নে বর্তমান সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছেন, চাহিদার ভিত্তিতে যেখানে নতুন রেললাইন নির্মাণ করা দরকার সেখানে নতুন রেললাইন নির্মান, যেখানে সংস্কার সেখানে সংস্কার ও যেখানে স্টপেজ দরকার সেখানে স্টপেজের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন, আগামী ঈদুল আযহার আগেই আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্ত:নগর ট্রেন থামবে । সেইসাথে রেলের জিএম খন্দকার শহিদুল ইসলামকে নির্দিষ্ট সময়ের পূর্বেই প্রয়োজনীয় কার্য সম্পন্ন করার নির্দেশ দেন তিনি।
এ সময় রেলওয়ে পশ্চিমাঞ্চল মহাব্যবস্থাপক খন্দকার শহিদুল ইসলাম, নাটোর জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন।





আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩