শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৭ জুলাই ২০১৯
প্রথম পাতা » পাবনা » ২৩ দিনেও উদ্ধার হয়নি ঈশ্বরদী থেকে অপহৃত স্কুল ছাত্রী স্বর্ণা
প্রথম পাতা » পাবনা » ২৩ দিনেও উদ্ধার হয়নি ঈশ্বরদী থেকে অপহৃত স্কুল ছাত্রী স্বর্ণা
রবিবার ● ৭ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২৩ দিনেও উদ্ধার হয়নি ঈশ্বরদী থেকে অপহৃত স্কুল ছাত্রী স্বর্ণা

---ঈশ্বরদী প্রতিনিধি :: ঈশ্বরদী আলহাজ্ব হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী ও ভেলু পাড়ার ভাজা বিক্রেতা মাসুদ রানার মেয়ে স্বর্ণা অপহরণের তেইশ দিন পার হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। অপহৃতা স্বর্ণার মাতা শিউলী খাতুনসহ পরিবারের অন্যান্য সদস্যরা সাংবাদিকদের নিকট অভিযোগ করে বলেন,গত ১৫ জুন দুপুর সাড়ে বারোটায় ভেলুপাড়ার সেলিম রেজার স্ত্রী সুমি খাতুন চরমিরকামারীর ফজলুর রহমানের স্ত্রী আরজিনা খাতুনের সহযোগিতায় স্বর্ণাকে থ্রীপিস কিনে দেওয়ার কথা বলে ঈশ্বরদী বাজারে নিয়ে অজ্ঞাতনামা ৪/৫ ব্যক্তির মাধ্যমে পাচার করে দেয়। এঘটনার পর গত ১ জুলাই মামলা করা হলে থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। এক পর্যায়ে মোবাইল ফোন ট্রেকিংয়ের মাধ্যমে পুলিশ স্বর্ণা অপহরণের সাথে জড়িত সন্দেহে ভেলুপাড়ার সেলিমের স্ত্রী সুমিকে গত ২ জুলাই এবং দিনাজপুর চিরির বন্দর থানার হরানন্দনপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে আশিকুর রহমানকে গ্রেফতার করে গত ৬ জুলাই কোর্ট হাজতে প্রেরণ করেছে। এদিকে দীর্ঘ ২৩ দিনেও স্বর্ণা উদ্ধার না হওয়ায় তার পরিবারের সদস্য,এলাকাবাসী ও ঈশ্বরদী আলহাজ্ব হাইস্কুলের শিক্ষক, এবং দশম শ্রেণীর সহপাঠিদের মধ্যে উদ্যেগ উৎকন্ঠা বেড়েই চলেছে। স্বর্ণার পিতা মাসুদ রানা, ভাই সোহেল রানা,ভেলুপাড়ার আব্দুল মান্নান,জাহাঙ্গীর হোসেনসহ এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, একটি শিশু পাচারকারী চক্র পরিকল্পিতভাবে স্বর্ণাকে ঈশ্বরদী বাজার থেকে কৌশলে অপহরণ করেছে। তারা স্বর্ণাকে উদ্ধারে সকল মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। স্বর্ণা অপহরণের বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকি বিপিএম,পিপিএম জানান,স্বর্ণাকে উদ্ধারের জন্য পুলিশের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে দিনাজপুর,বগুড়া ও গাজীপুরসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আশিকুর ও সুমিকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)