শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » শহর রক্ষা বাঁধে ধস : ১১৫টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান স্থগিত
প্রথম পাতা » গাইবান্ধা » শহর রক্ষা বাঁধে ধস : ১১৫টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান স্থগিত
সোমবার ● ১৫ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শহর রক্ষা বাঁধে ধস : ১১৫টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান স্থগিত

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধায় ব্রহ্মপুত্র, যমুনা ও ঘাঘট নদীর পানি অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে।
জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে জেলার সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার ২৫টি ইউনিয়নের ১৩৫টি গ্রামের ৫০ হাজার মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে। ফলে ওইসব এলাকার ঘরবাড়িসহ ফসলী জমি ও রাস্তা-ঘাট তলিয়ে গেছে। এতে বন্যা কবলিত এলাকায় যোগাযোগ ব্যবস্থা অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। জরুরী পরিস্থিতি মোকাবেলায় ৪টি উপজেলার বন্যা কবলিত মানুষের জন্য ৬৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে, বন্যা কবলিত এলাকায় ১১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান স্থগিত করা হয়েছে। এছাড়া ১০টি প্রাথমিক বিদ্যালয়ে বন্যা কবলিত এলাকার লোকজন আশ্রয় নিয়েছে। অপরদিকে মাধ্যমিক শিক্ষা অফিস জানিয়েছে, বন্যা জনিত কারণে ১০টি স্কুল-মাদ্রাসার পাঠদান স্থগিত করা হয়েছে।
এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সোমবার সকালে ঘাঘট নদীর পানি তোড়ে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় শহর রক্ষা বাঁধের ১শ’ ৫০ ফুট এবং গোদারহাট এলাকায় সোনাইল বাঁধের প্রায় ১শ’ ফুট এলাকা ধসে গেছে। ফলে ওই দুটি বাঁধের এলাকায় ১৫টি গ্রামে আকস্মিকভাবে বন্যা দেখা দেয়। এদিকে সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ জানিয়েছেন, বন্যার্ত মানুষের চিকিৎসা সহায়তা দেয়ার জন্য ৪টি উপজেলায় ১০০টি মেডিকেল টিম বন্যা কবলিত এলাকায় কাজ করছে।
জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, বন্যা কবলিত ৪ উপজেলার অসহায় মানুষের জন্য ২৪০ মে. টন চাল, নগদ ২ লাখ টাকা, ২ হাজার শুকনা খাবারের প্যাকেট বরাদ্দ দেয়া হয়েছে।
ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ১১২ সে.মি. এবং ঘাঘট নদীর পানি বিপদসীমার ৮০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হয়। তবে তিস্তা নদীর পানি ৫ সে.মি. হ্রাস পেয়ে বিপদসীমার ১১ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হয়। তবে করতোয়া নদীর পানি এখন বিপদসীমা ছুই ছুই করছে।

গাইবান্ধায় হুইপ গিনির ৩ টি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
গাইবান্ধা :: জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর আসনের এমপি মাহাবুব আরা বেগম গিনি আজ ৩টি সড়ক পাকাকরণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সড়কগুলো নির্মাণে ১ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এই অর্থের সাহায্যে প্রায় ২ কিলো মিটার রাস্তা পাকাকরণ করা হবে। এর মধ্যে রয়েছে শাপলা ধানকল হতে মধ্যধানঘড়া বালিকা বিদ্যালয় সড়ক উন্নয়ন কাজ ৬২ লাখ টাকা, নারায়নপুর থেকে পৌরসভার বর্ডার পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজ ৫০ লাখ টাকা এবং কোমরপুর হেলিপ্যাড হতে তুলসীঘাট কলেজ পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজে ৪৮ লাখ টাকা ব্যায়ে এসব রাস্তা বাস্তবায়ন করা হবে। এসময় উপস্থিত ছিলেন বল্লমঝাড় ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ঝন্টু, আওয়ামী লীগ সাহাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মাওলা, সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী আবুল কালাম সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।





আর্কাইভ