শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
রাঙামাটি, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৮ জুলাই ২০১৯
প্রথম পাতা » পাবনা » কুচরীপানায় ভরে গেছে বড়াল নদী
প্রথম পাতা » পাবনা » কুচরীপানায় ভরে গেছে বড়াল নদী
বৃহস্পতিবার ● ১৮ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুচরীপানায় ভরে গেছে বড়াল নদী

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি  :: বড়াল নদীতে পানি ব্যবহার করতে পারছে না নদীপাড়ের বাসিন্দারা । মাছ ধরতে পারছে না জেলেরা। স্থানীয়রা বলছেন- নদীর নতুনবাজার খেয়াঘাট-গুনাইগাছা এলাকা পর্যন্ত প্রচুর পরিমানে কুচরীপানা জমেছে। কুচরী পানার কারণে পানি দেখা যায় না। নদীর পানি চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে নদী দখল মানুষগুলো ক্রমেই নদীর পাড় বেধে জায়গা দখল করে ঘর করছে, গাছ লাগাচ্ছে। একশ্রেণীর ব্যক্তি নদীর পানি দূষিত করে- এমন উপকরণ ও বর্জ্য নদীতে ফেলছে। অনেকে কৌশলে নদীর পাড় দখল করেছে। কিন্তু উপজেলা প্রশাসনের কোন ভ্রুক্ষেপ নেই। আপাত দৃষ্টিতে অভিভাবকহীন হয়ে পড়েছে বড়াল নদী। প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে পৌর মেয়র, উপজেলা প্রশাসক ও বড়াল নদী রক্ষা আন্দোলন কমিটি। বাঁধ অপসারণের পর নদীর সংষ্কার নিয়ে সংশ্লিষ্টদের পদক্ষেপ চোখে পড়েনি। আবদ্ধো কুচরীপানার কারণে মশার উৎপাত বেড়েছে পৌর এলাকায়। গোসলসহ গৃহস্থালির কাজেও নদীর পানি ব্যবহার করতে পারছে না নদীপাড়ের বাসিন্দারা। নতুন প্রজন্ম সাঁতার শিখতে ও গোসল করতে পারছে না। বর্ষার পানি ঢুকলেও মাছ ঢুকতে ও বাস করতে পারছে না কুচরী পানার কারণে। স্থানীয়রা জানান, কুচরীপানাজনিত দুর্ভোগ নিয়ে প্রশাসনের কোন মাথা ব্যাথা নেই। কারণ, এ নিয়ে তারা কোন কর্মসূচী বা পদক্ষেপ নিয়েছে- এমন ঘটনা এখনও ঘটেনি। বাঁধ কেটেই তারা দায় সেরেছেন কিন্তু বাঁধের মাটি এখনও অপসারণ করা হয়নি। নতুন বাজার খেয়াঘাট এলাকায় হাড়ি-চাঁদা তুলে কাঠের পুল নির্মাণ করেছে এলাকাবাসী। কিন্তু ভারী যানবাহন এ কাঁঠের সেতু দিয়ে যাতায়াত করতে পারছে না। ফলে দূর্ভোগ পোহাচ্ছে কুমার গাড়া, সিঙ্গ ও বোঁথড়সহ চাটমোহর উপজেলার উত্তর-পূর্ব এলাকার বৃহৎ অংশের বাসিন্দারা। দহপাড়া সুইচগেট ও বাঁধ অপসারণ করা হয়েছে দীর্ঘদিন ধরে। সেখানে বাঁশের সেতুও নেই। ঝিমিয়ে পড়েছে দহপাড়া হাটের ব্যবসা-বাণিজ্য। চরম দূর্ভোগ পোহাচ্ছেন চার গ্রামের হাজার হাজার মানুষ। বড়াল নদীর দোলং-জার্দ্রিস মোড় অংশটি পৌরসভার আওতায় পড়লেও চাটমোহর পৌরসভা পৌরবাসীর মতো দর্শক হয়ে কুচরীপানা দেখছেন। পৌরবাসী মনে করছেন, পৌর এলাকার এ অংশের কুচরীপানা সরাতে পৌরসভার দায়িত্ব রয়েছে। চাটমোহর পৌরসভা পদক্ষেপ নিলে বিনোদন কেন্দ্র হতে পারে বড়াল নদীসহ, নদীর দু,পাড়। বিকালে সৌখিন নৌকা ভ্রমণকারীরা এ অংশটি উপভোগ করার সুযোগ করে দিতে পারেন পৌর মেয়র।





আর্কাইভ