শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩০ জুলাই ২০১৯
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে সাতদিন ব্যাপি বৃক্ষ মেলার উদ্বোধন
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে সাতদিন ব্যাপি বৃক্ষ মেলার উদ্বোধন
মঙ্গলবার ● ৩০ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরদীতে সাতদিন ব্যাপি বৃক্ষ মেলার উদ্বোধন

---ঈশ্বরদী প্রতিনিধি :: ঈশ্বরদীতে সাতদিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে আজ মঙ্গলবার সকালে ডাক বাংলো চত্বরে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঈশ্বরদীর পক্ষ থেকে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস,ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও ভাইস ছেয়ারম্যান আঁতিয়া ফেরদৌস কাকলী। ইউএনও আহাম্মদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে সবজি ও কপি চাষে জাতীয় পদক প্রাপ্ত কৃষক প্রতিনিধি আব্দুল বারী,নার্সারী প্রতিনিধি মুকুল হোসেন বক্তব্য দেন। অনুষ্ঠানে ফলদ বৃক্ষের চারা,বয়স্ক ভাতা ও এমপির ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের টাকা প্রদান করা হয়। এর আগে উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাসের নেতৃত্বে র‌্যালি বের করা হয়।


নানা অনিয়ম দূর্ণীতির কারণে পাকশী রেলওয়ে হাসপাতালের পরিবেশ মুখ থুবড়ে পড়েছে

ঈশ্বরদী :: পাকশী রেলওয়ে হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারিদের দায়িত্বে অবহেলা,কমিশন নিয়ে পরিচ্ছন্নতা কর্মীদের কর্ম থেকে বিরত রাখা,মাদক দ্রব্যসহ গ্রেফতার হয়ে জেল হাজতে থাকার পরও মাসিক বেতন প্রদানসহ অনিয়ম ও দূর্ণীতির মাধ্যমে রেলওয়েকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং হাসপাতালের ভাবমূর্তিও ক্ষুন্ন হচ্ছে। একাধিক দায়িত্বশীল সুত্রের দেওয়া অভিযোগে এসব তথ্য জানাগেছে।
সূত্রমতে, পাকশী রেলওয়ে হাসপাতালের স্যানেটারী বিভাগের পরিচ্ছন্ন কর্মী রকিবুল ইসলামকে ১২ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে গত ২১ জুন সকালে ঈশ্বরদীর মাজদিয়া রেললাইন এলাকা থেকে। গ্রেফতারের পর থেকে অদ্যবধি সে পাবনা জেল হাজতে রয়েছে।( ঈশ্বরদী থানার মামলা নং-৪৮/৩৮৮,তাং-২১.০৬.২০১৯) একদিনও সে কর্মস্থলে উপস্থিত হতে পারেনি । অথচ হাসপাতালের প্রধান সহকারী কাজী হারুন অর রশিদের সহযোগিতায় তার জুন/১৯ মাসের নিয়মিত বেতন বিল প্রদান করা হয়েছে। একউভাবে জুলাই/১৯ মাসের বেতন বিলও প্রদানের কার্যক্রম চলছে। শুধু তাইনা,বর্তমান ১৭ জন পরিচ্ছন্নতা কর্মীর মধ্যে ৫ জন সঠিকভাবে দায়িত্ব পালন করছেন। ১০ জনের অনুকুলে ৩ জন মুসলমান মহিলা দিয়ে বদলী পরিচ্ছন্ন কর্মীর দায়িত্ব পালন করানো হচ্ছে অবৈধভাবে। যাদের বেতন না দিয়ে ভাতা দেওয়া হয় মাত্র সাড়ে ৩ হাজার টাকা করে। অথচ একজন বৈধ পরিচ্ছন্ন কর্মীর বেতন ১২ হাজার টাকা। এক কথায় দীর্ঘ প্রায় ২১ বছর ধরে একই হাসপাতালে বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর ২০১৫ সাল থেকে প্রধান সহকারীর দায়িত্ব পেয়ে দূর্ণীতির রাম রাজত্ব কায়েম করেছেন তিনি।
এর আগেও বিগত ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পাকশী রেলওয়ে হাসপাতালের স্যানেটারী বিভাগের পরিদর্শক পদ শূণ্য থাকায় অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করেন হাসপাতালের প্রধান সহকারী কাজী হারুণ অর রশিদ। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে ঐবিভাগে শুরু হয় অনিয়ম ও দূর্ণীতি। তিনি ১৭ জন পরিচ্ছন্ন কর্মীদের পরিচালনার দায়িত্বে থাকেন। এ অবস্থায় ১৭ জন কর্মীর ১১ জনের সাথে মাসোয়ারা চুক্তিতে আবদ্ধ হন। প্রতি মাসে প্রতিজনের নিকট থেকে ৭ হাজার টাকা হারে ৭৭ হাজার টাকা করে প্রায় তিন বছর যাকত মাসোয়ারার টাকা আদায় করেন। এতে রেলওয়ে অর্থ ব্যয় করেও কাঙ্খিত সার্ভিস থেকে বঞ্চিত হলেও প্রধান সহকারী কাজী হারুণ অর রশিদ আর্থিকভাবে লাভবান হন। আশ্চর্য্যরে বিষয় হল,তিনি স্যানেটারী বিভাগের পরিদর্শক পদে অতিরিক্ত দায়িত্বে থাকা কালিন সময় ২০১৮ সালে পরিচ্ছন্ন কর্মী রকিবুল ইসলাম মাদকের মামলায় গ্রেফতার হয়ে হাজত বাস করেন। এ অবস্থায় রকিবুলকে কর্মস্থলে স্বশরীরে হাজিরা দেখিয়ে প্রায় ৩/৪ মাসের বেতন উত্তোলন করিয়েছেন। এসমস্ত অনিয়ম দূর্ণীতির কারণে হাসপাতালের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হয়েছে এবং রেলওয়ে কর্তৃপক্ষও আর্থিক ক্ষতির শিকার হয়েছে। এসব অনিয়ম ও দূর্ণীতির কারণে পাকশী রেলওয়ে হাসপাতালটি দিনে দিনে মুখ থুবড়ে পড়ছে। নানা অনিয়মের ফলে অন্যান্য কর্মচারী ও এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সচেতন মহল এসব অনিয়মের সুষ্ঠ তদন্ত দাবি করেছেন।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে পাকশী রেলওয়ে হাসপাতালের প্রধান সহকারী কাজী হারুন অর রশিদ সকল অভিযোগ অস্বীকার করে বলেন,২০১৫ সাল থেকে ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত পরিচ্ছন্ন পরিদর্শকের অতিরিক্ত দায়িত্ব পালন করেছি। বদলী পরিচ্ছন্ন কর্মীদের মধ্যে ৩ জন মহিলা ও ২ জন পুরুষ ছিল আমার দায়িত্ব পালনের সময়।





আর্কাইভ