শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩ আগস্ট ২০১৯
প্রথম পাতা » পাবনা » অবশেষে আলাদা হলো জোড়া মাথার দুই বোন রাবেয়া-রোকাইয়া
প্রথম পাতা » পাবনা » অবশেষে আলাদা হলো জোড়া মাথার দুই বোন রাবেয়া-রোকাইয়া
শনিবার ● ৩ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবশেষে আলাদা হলো জোড়া মাথার দুই বোন রাবেয়া-রোকাইয়া

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: দীর্ঘ ৩০ ঘণ্টা অস্ত্রোপচারের পর অবশেষে আলাদা করা হয়েছে পাবনা চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা গ্রামের স্কুল শিক্ষক রফিকুল ইসলাম ও তাসলিমা খাতুনের দম্পত্তির ঘরে জন্ম নেয়া জোড়া মাথার সেই দুই বোন রাবেয়া ও রোকাইয়া। অস্ত্রোপচারের পর তাদের পর্যবেক্ষণে রেখেছেন বিশেষজ্ঞ চিকিৎসক।

গকাল ২ আগস্ট শুক্রবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাদের অস্ত্রোপচার সম্পন্ন করেছেন হাঙ্গেরির চিকিৎসকেরা।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে রাবেয়া-রোকাইয়ার অবস্থা স্থিতিশীল পর্যায়ে আছে। তবে এখনো তারা পর্যবেক্ষণে রয়েছেন।

এর আগে জানুয়ারী মাসে প্রাথমিক অস্ত্রোপচারের জন্য দুই বোনকে হাঙ্গেরিতে পাঠানো হয়। সেখানে একবার অপারেশন করা হয়। ওই অপারেশনের মাধ্যমে তাদের মাথায় বিশেষ এক্সপান্ডার স্থাপন করা হয়।

দাতব্য সংস্থা অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল ফাউন্ডেশনের (এডিপিএফ) নিউরোসার্জন আন্দ্রেস কসোকে গণমাধ্যমকে জানিয়েছেন, ‘চুড়ান্তভাবে আলাদা হওয়ার পর তারা স্থিতিশীল পর্যায়ে আছে। তারপরও আমাদের সতর্ক থাকতে হবে।’
অস্ত্রোপচারের আগে চিকিৎসকেরা বলেছিলেন, দুই বোনের বাঁচার সম্ভাবনা ফিফটি-ফিফটি।

হাঙ্গেরির দাতব্য সংস্থাটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্বজুড়ে গরিব মানুষকে তারা সেবা দিয়ে থাকেন।





আর্কাইভ