শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৭ আগস্ট ২০১৯
প্রথম পাতা » আন্তর্জাতিক » কাশ্মির উপত্যাকায় যোগাযোগ ব্যবস্থা স্থবির : চাপা উত্তেজনা
প্রথম পাতা » আন্তর্জাতিক » কাশ্মির উপত্যাকায় যোগাযোগ ব্যবস্থা স্থবির : চাপা উত্তেজনা
বুধবার ● ৭ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাশ্মির উপত্যাকায় যোগাযোগ ব্যবস্থা স্থবির : চাপা উত্তেজনা

---জম্মু-কাশ্মিরে তীব্র উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে একশ’র বেশি রাজনৈতিক নেতা-কর্মী গ্রেফতার হয়েছেন। একইসঙ্গে সেখানকার দুই সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আব্দুল্লাহ বর্তমানে গ্রেফতার হয়ে বন্দি অবস্থায় রয়েছেন। ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মিরের জন্য বিশেষ মর্যাদা সম্বলিত ৩৭০ ধারা বাতিল করা এবং রাজ্যটিকে কেন্দ্রীয় সরকার শাসিত দুটি অঞ্চলে বিভক্ত করার পর থেকে সেখানে চাপা উত্তেজনা রয়েছে।

কাশ্মির উপত্যাকায় যোগাযোগ ব্যবস্থা স্থবির হওয়ার পাশাপাশি নিরাপত্তা এজেন্সি রাজনৈতিক নেতা-কর্মীসহ একশ’র বেশি মানুষকে শান্তির জন্য হুমকি হিসেবে উদ্ধৃত করে গ্রেফতার করেছে।

নবভারত টাইমস জানিয়েছে, আজ (বুধবার) রাজ্য সরকারের এক সিনিয়র কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, এখনো পর্যন্ত শতাধিক রাজনৈতিক নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন।

তিনি বলেন, জম্মু-কাশ্মির পিপলস কনফারেন্সের নেতা সাজ্জাদ লোন ও ইমরান আনসারিকেও গ্রেফতার করা হয়েছে। কাশ্মির উপত্যকায় তাদের কার্যক্রম থেকে শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত হওয়ার ভয়ে ম্যাজিস্ট্রেট তাদেরকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন।

সম্প্রতি কেন্দ্রীয় সরকার ৩৭০ ধারা বাতিল করার পর থেকে কাশ্মির উপত্যকায় উত্তেজনার পরিবেশ রয়েছে। দক্ষিণ কাশ্মিরের সমস্ত জেলায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করাসহ ইন্টারনেট ও রেল পরিষেবা এখনও বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, নিরাপত্তা এজেন্সির কর্মকর্তারা পরিস্থিতির উপরে একনাগাড়ে নজর রাখছেন।

আজ বুধবার এক ভিডিও ক্লিপে শ্রীনগরে রাজ্য সচিবালয় ভবনের মাথায় ভারতের জাতীয় পতাকা ও জম্মু-কাশ্মিরের পতাকা উড়তে দেখা যায়। যদিও খুব শিগগিরি সেখান থেকে জম্মু-কাশ্মিরের পতাকা সরিয়ে দিয়ে সেখানে ভারতের কেবল জাতীয় পতাকাকেই রাখা হবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় লোকসভায় জম্মু-কাশ্মির পুনর্গঠন সংক্রান্ত বিল পাস হওয়ার পরে জম্মু-কাশ্মির বিধানসভার (সাবেক) স্পিকার নির্মল সিং তার সরকারি গাড়ি থেকে রাজ্যের পতাকা খুলে ফেলেন। তিনি এখন বিজেপি কর্মকর্তা সেজন্য জম্মু-কাশ্মির পুনর্গঠন বিল পাস হতেই রাজ্যের পতাকা খুলে ফেলেছেন বলে সাফাই দিয়েছেন। রাজ্যটি কেন্দ্রীয় সরকারশাসিত প্রদেশে পরিণত হওয়ায় বর্তমান স্পিকার পদ বিলুপ্ত হবে। তিনি এখন থেকে সরকারি গাড়ি ব্যবহার করবেন না বলেও মন্তব্য করেছেন। সূত্র : রেডিও তেহরান





আন্তর্জাতিক এর আরও খবর

কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ