শিরোনাম:
●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৯ আগস্ট ২০১৯
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে দেশী গরুর দাহিদা বেশি
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে দেশী গরুর দাহিদা বেশি
শুক্রবার ● ৯ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে দেশী গরুর দাহিদা বেশি

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার চাটমোহর উপজেলার হাটগুলোতে প্রচুর কোরবানির পশুর আমদানি হয়েছে। চাটমোহর পৌর শহরের মধ্যে নতুন বাজার নতুন হাটে অন্য পশুর চেয়ে দেশী গরুর চাহিদা বেশি। ক্রেতারা দেশি গরু কিনতে ব্যস্ত সময় পার করছেন। গো-খাদ্যের অগ্নিমূল্য হওয়ায় গরু পালনের সাথে জড়িত কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও খামারীরা লোকসানের মুখে পড়েছেন। বন্যার প্রভাব পড়েছে কোরবানির পশুর হাটগুলোতে। চাটমোহর উপজেলার নিচু এলাকায় বন্যার পানি উঠায় গরু রাখার জায়গা নেই। কষ্টে গরু পালন করে হাটে দাম না পাওয়ায় তারা ক্ষোপ প্রকাশ করেছেন।প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে জানা গেছে, চলতি বছরে চাটমোহর উপজেলায় সাত হাজার ১২৫টি গবাদি পশু মোটাতাজা করা হয়েছে। তবে বেসরকারি ভাবে এর বেশি হবে বলে জানিয়েছেন গরুর খামারিরা। নিরাপদ ভাবে এবং বৈজ্ঞানীক উপায়ে এই পশু গুলোকে প্রস্তুত রাখা হয়েছে।

চাটমোহর উপজেলায় ৩টি বড় পশুর হাট রয়েছে। হাটগুলো হলো- চাটমোহর পৌরসভার নতুন বাজার হাট, অমৃতকুন্ডা (রেলবাজার) হাট, শরৎগঞ্জ হাট। স্থানীয় গৃহস্থের পাশাপাশি কোরবানির পশু ব্যবসায়ীরাও হাটে গরু ছাগল আমদানি করছে। ব্যবসায়ীরা দেশি গরুর পাশাপাশি ভারতীয় গরু আমদানি করছে। তবে এ বছর উপজেলার সব হাটগুলোতেই দেশি জাতের গরুর কদর বেশি। তাছাড়া মহিষ ও ছাগল বিক্রি হচ্ছে।

পৌরসভার নতুন বাজার হাটে আসা ক্রেতা মোঃ নজরুল ইসলাম বলেন, এ বছর কোরবানির পশুর বাজার নরম। গত বছর যে সকল গরু ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে। একই ধরনের গরু মিলছে ৯০ থেকে এক লাখ টাকার মধ্যে।

ইজারাদাররা বলেন, জনসাধারণের চাপ বাড়তে শুরু করেছে পশুর হাটগুলোতে। প্রতিটি হাটে প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি মেডিকেল টিম এর উপস্থিতি। তারা বলেন, অসৎ উপায়ে কোন গরু ছাগল মোটাতাজা করা হয়েছে কি না এবং গরু অসুস্থ আছে কি না, তা দেখার জন্য আমাদের আসা।

চাটমোহর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর কর্মকর্তা মোঃ মহির উদ্দিন বলেন, চলতি বছরে ৭ হাজার ১২৫টি গবাগি পশু মোটাতাজা করা হয়েছে। তবে বেসরকারি ভাবে এ সংখ্যা বেশি হবে বলে কৃষকের দাবি। নিরাপদ ভাবে এবং বৈজ্ঞানিক উপায়ে এই পশু গুলোকে প্রস্তুত রাখা হয়েছে।





আর্কাইভ