শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » সুন্দরগঞ্জে ত্রাণ বিতরণ করলেন আফরুজা বারী
প্রথম পাতা » গাইবান্ধা » সুন্দরগঞ্জে ত্রাণ বিতরণ করলেন আফরুজা বারী
শনিবার ● ১০ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুন্দরগঞ্জে ত্রাণ বিতরণ করলেন আফরুজা বারী

---গাইবান্ধা প্রতিনিধি :: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বন্যাকবলিত এলাকার দুস্থ মানুষদের মাঝে সরকারের বিশেষ বরাদ্দের ত্রাণ বিতরণ করা হয়েছে। আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আফরুজা বারী আজ শনিবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এদিন উপজেলার শান্তিরাম, কঞ্চিবাড়ি, চন্ডিপুর, বেলকাসহ বিভিন্ন এলাকার ১২০০ দুস্থ পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
দুস্থদের মাঝে ত্রাণ বিতরণের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে জানিয়ে আফরুজা বারী বলেন, ‘বর্তমান সরকার জনগনের সরকার। সরকার দুস্থ মানুষদের পাশে আছে এবং সর্বদাই থাকবে। কোন মানুষ যাতে অভুক্ত না থাকে, সেজন্য সরকার এ উদ্যোগ নিয়েছে। পর্যায়ক্রমে সব দুস্থদেরকে সরকারের এ বিশেষ সহযোগিতার আওতায় আনা হবে।’
সবার সহযোগিতার মধ্য দিয়ে সুন্দরগঞ্জ উন্নত এক জনপদে পরিণত হবে-এমন আশা ব্যক্ত করে আফরুজা বলেন, ‘এ উপজেলায় কারো কোন সমস্যা থাকবে না বলে আশা করি। মানুষের জীবনমান উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নসহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করা হবে।’
এ লক্ষ্য বাস্তবায়ণে উপজেলা আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদেরকে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে এলাকার জনগনের কাছ থেকে সার্বিক সহযোগিতা কামণা করেন। এদিকে শোকের মাস আগস্ট যথাযথভাবে উদযাপন করার জন্য স্থানীয় নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
ত্রাণ বিতরণ কার্যক্রমে অন্যদের মধ্যে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল আলম রেজা,অন্যতম সদস্য ফাহমিদা বুলবুল কাকলী, স্বেচ্ছাসেবক লীগের মেহেদী হাসান রাসেলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।





আর্কাইভ