শুক্রবার ● ১৬ আগস্ট ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » দুর্গন্ধে নাভিশ্বাস পারাইরচকের আশপাশ
দুর্গন্ধে নাভিশ্বাস পারাইরচকের আশপাশ
সিলেট প্রতিনিধি :: এবার নজিরবিহিন চামড়ার দরপতনে অধিকাংশ কওমী মাদ্রাসা তাদের সংগ্রহীত চামড়া বিক্রি না করে মাটিতে পুতে ফেলে, আবার অনেকে নদীতে এবং রাস্তায় ফেলে দেয়। একই অবস্থা মৌসুমী ব্যবসায়ীদের, তারা ক্রয় করে ন্যায্য দাম না পেয়ে হতাশ হয়ে চামড়াগুলো পরিত্যাক্ত অবস্থায় রাস্তায় রেখে চলে। ফলে বাধ্য হয়ে সিসিক কর্তৃপক্ষ নগরবাসীকে সুস্থ ও নগর পরিচ্ছন্ন রাখতে পরিত্যাক্ত চামড়াগুলোকে ময়লার ট্রাকে করে পারাইরচকের ময়লার ভাগাড়ের ফেলা হয়, এতে নগরজীবনে স্বস্তি নেমে আসলেও বিপাকে পড়েছে পারাইরচকের ময়লার ভাগাড়ের সামনে দিয়ে যাতায়াতকারী ও আশপাশের মানুষ। এ চামড়াগুলো প্রায় ২/৩ কিলোমিটার এলাকাজুড়ে দুর্গন্ধ ছড়িয়েছে ফলে নাভিশ্বাস হয়ে উঠেছে পথযাত্রীদের। পারাইরচকের বাতাস হয়ে উঠেছে দুর্ভিষহ।
উল্লেখ্য, আজ শুক্রবার (১৬আগষ্ট) পারাইরচকের ময়লার ভাগাড়ের সামন দিয়ে বাড়ীতে যাবার সময় চামড়া পঁচা গন্ধে দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। এই পুরো এলাকা যেন (চামড়া) পঁচা গন্ধের নগরীতে পরিনত হয়েছে। সিসিক’র ময়লার ভাগাড়ের প্রায় ১ কিলোমিটার দুরত্বে অবস্থিত প্রগতি সিএনজি ফিলিং স্টেশন আর উল্টোদিকে আরো ১ কিলোমিটার দুরত্বে পীর হবিবুর রহমান চত্ত্বর। এই পুরো এলাকাজুড়ে এখন চামড়া পঁচা গন্ধ। ময়লার ভাগাড় সংলগ্ন এলাকায় দুর্গন্ধ সবসময়ই থাকে। কিন্তু, গত কয়েকদিন ধরে দুর্গন্ধ চাঁর কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে আশপাশ এলাকার জনসাধারন এবং অত্র এলাকার সামন দিয়ে যাতায়াতকারী মানুষ। উল্লেখ্য, পারাইরচকের ময়লার ভাগাড়ে প্রায় ২০ ট্রাক পঁচা দুগন্ধযুক্ত চামড়া ফেলা হয়েছে।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ