শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৬ আগস্ট ২০১৯
প্রথম পাতা » পাবনা » রাজাকার মুক্ত দেশ গঠনে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করার আহবান
প্রথম পাতা » পাবনা » রাজাকার মুক্ত দেশ গঠনে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করার আহবান
শুক্রবার ● ১৬ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজাকার মুক্ত দেশ গঠনে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করার আহবান

---ঈশ্বরদী প্রতিনিধি :: শোককে শক্তিতে পরিণত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের বিচার নিশ্চিত করণ ও রাজাকার মুক্ত দেশ গঠণে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করার আহবান জানিয়েছেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা ও বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম আইনজীবী এ্যাড. রবিউল আলম বুদু। আজ শুক্রবার বিকেলে ঈশ্বরদীর সাহাপুরের নিজ বাড়িতে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহীদ সদস্য এবং ঈশ্বরদীর সকল প্রয়াত ব্যাক্তিদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। আওয়ামীলীগ নেতা আব্দুর রহমানের সভাপতিত্বে মহিদুল ইসলাম, আশরাফুজ্জামান উজ্জ্বল, এএআজাদ হান্নান,ফিরোজুল ইসলাম জুয়েল ও মাওলানা আক্তারুজ্জামান বাবুলসহ অন্যরা বক্তব্য দেন। এসময় ঈশ্বরদী-আটঘরিয়া এলাকার বিশিষ্ট ব্যক্তি, আওয়ামীলীগ যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গসংগঠণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া, মিলাদ মাহফিল এবং কবর যিয়ারতের মাধ্যমে বঙ্গবন্ধুসহ সকল প্রয়াত ব্যাক্তিদের আত্মার শান্তি কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। এ্যাড. রবিউল আলম বুদু তার বক্তৃতায় বলেন, পাকিস্তানী জোট ক্ষমতায় আসার পরে ১ লক্ষ ২৬ হাজার লোককে হত্যা ও লক্ষ লক্ষ মানুষকে কারাগারে নিক্ষেপ করেছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আজ দেশ উন্নত হতে চলেছে এমন সময় আমাদের শোক দিবস পালন করতে হচ্ছে। তিনি শোককে শক্তিতে পরিণত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের বিচার নিশ্চিত করণ ও রাজাকার মুক্ত উন্নত দেশ গঠণে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করার সকলের প্রতি আহবান জানান। পরে উপস্থিত সকলের মধ্যে তবারক বিতরণ করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)