শিরোনাম:
●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৪ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরের কালীগঞ্জে মাতিয়েছেন আঁখি ও কোনাল
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরের কালীগঞ্জে মাতিয়েছেন আঁখি ও কোনাল
বৃহস্পতিবার ● ১৪ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরের কালীগঞ্জে মাতিয়েছেন আঁখি ও কোনাল

---
গাজীপুর জেলা প্রতিনিধি :: মহান বিজয় দিবস ও ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে পৌর আওয়ামী লীগের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়৷

১৩ জানুয়ারি বুধবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার পৌর এলাকার দেওপাড়া গ্রামে মেহের আফরোজ চুমকি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এতে নেচে গেয়ে কালীগঞ্জবাসীকে মাতিয়ে তুলেন দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী আঁখি আলমগীর ও চ্যানেল আই সেরাকন্ঠ গায়িকা কোনাল৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি৷

চ্যানেল আই খ্যাত জনপ্রিয় উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়ার উপস্থাপনায় শুরম্নতেই উপস্থিত হাজার হাজার দর্শকদের করতালির মধ্য দিয়ে ঝলমলে মঞ্চকে আরো আলোকিত করে মঞ্চে আসেন কন্ঠশিল্পী কোনাল৷ তিনি একে একে গেয়ে শোনান- ভালো আছি ভালো থেকো, বাংলাদেশের ঢোল, একদিন বাঙালি ছিলামরে, বসনত্ম বাতাশে, শ্রাবণের মেঘসহ বেশ কিছু জনপ্রিয় গান৷

কোনালের গান যখন চলছিল উপস্থিত দর্শকরা নিজেদের বয়সের পার্থক্য ভুলে সবাই প্রতিমন্ত্রীর সামনে নেচে গেয়ে একাকার৷ অবশ্য ওই দর্শকদের মধ্য থেকে প্রতিমন্ত্রী চুমকি দুইজনকে পুরস্কৃত করেন৷ তাদের মধ্যে কালীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মূলগাঁও গ্রামের বাসিন্দা ষাটোর্ধ আমির হোসেন৷ উপস্থাপিকা ব্রাউনিয়া তো বলেই ফেললেন আমির হোসেনের শারীরিক বয়স ৬০/৬৫ হলেও তার মনের বয়স ১৯ এবং হৃয়ের রং কমলা৷

কোনাল যখন মঞ্চ থেকে নেমে যাবেন উপস্থিত দর্শকরা তখন আঁখি আঁখি বলে সস্নোগান দিচ্ছিলেন৷ উপস্থাপিকা ব্রাউনিয়া তখন ঘোষণা দিলেন এখন এশার নামাজের বিরতি চুপশে গেল দর্শক৷ নামাজের বিরতি শেষে আলো ঝলমলে মঞ্চে আসেন আঁখি৷ চুপশে যাওয়া দর্শক আবার জেগে উঠেন৷ আঁখি মঞ্চে এসেই উপস্থিত দর্শকদের সঙ্গে অলিখিত একটি চুক্তি সম্পাদন করে ফেলেন৷ তিনি গাইতে পারেন যদি উপস্থিত দর্শকরা নাচেন৷ এ যেন মেঘ না চাইতেন তুফান৷ সঙ্গে সঙ্গে উপস্থিত দর্শকরাও লাফিয়ে উঠেন৷ আঁখি আলমগীর শুরম্ন করেন দোলনা ছবির একটি কালজয়ী ‘তুমি আমার কত চেনা’ গান দিয়ে৷ এরপর একে একে গেয়ে শোনান- বন্ধু আমার রশিয়া, শ্যাম পিরিতি আমার অনত্মরে, জল পড়ে পাতা নড়ে, ঝড়কা ঝাটকা, পিরিতি বিষম কাটাসহ অসংখ্য জনপ্রিয় গান৷

আঁখি আলমগীর যখন বললেন, এটাই আজকের জন্য তার শেষ, উপস্থিত দর্শকরা তখন হইচই করে উঠেন৷ তাই দর্শকদের অনুরোধে আঁখি আলমগীরকে আরো গান গাইতে হলো৷ অনুষ্ঠান শেষে তৃপ্তির ঢেকুর কাটতে কাটতে দর্শকরা বাড়ি ফিরেন৷ আর তাদের কন্ঠে গুন গুন করে ছিল আঁখি ও কোনালের গাওয়া গানগুলো৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)