শিরোনাম:
●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৪ আগস্ট ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে গাইবান্ধায় বিক্ষোভ
প্রথম পাতা » গাইবান্ধা » নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে গাইবান্ধায় বিক্ষোভ
শনিবার ● ২৪ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে গাইবান্ধায় বিক্ষোভ

---গাইবান্ধা প্রতিনিধি :: আজ ২৪ আগষ্ট নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে শনিবার গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে নারী মুক্তি কেন্দ্র জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মাকর্সবাদী জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, নারী মুক্তি কেন্দ্র জেলা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সদস্য শামীম আরা মিনা প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা বলেন, আমাদের সমাজে নারীর জীবন প্রতিমুহুর্ত সংকটময়, বিপর্যকর আর লাঞ্ছনার। ধর্ষণ, গণধর্ষণ, এসিড নিক্ষেপ, বাল্য বিবাহ, যৌতুক, নারী ও শিশু পাচার, মৌলবাদ, ফতোয়া, সাম্প্রদায়িকতার বলি হচ্ছে নারীরা। বিজ্ঞাপন, নাটক, সিনেমা, ইন্টারনেটসহ সর্বত্র যে সাংস্কৃতিক আগ্রাসন সেই আগ্রাসনে আজ তরুণ-তরুণীরা মননশীলতা ধংস প্রায়। বক্তারা সেইসাথে কাশ্মীরে নারী-শিশুদের উপর নির্যাতন ও হত্যা বন্ধে ভার সরকারের প্রতি আহবান ও জাতিসংঘের পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র অতীত দিনের সকল গণতান্ত্রিক আন্দোলনের উত্তরাধিকারী ১৯৯৫ সালের ২৪ আগষ্ট দিনাজপুরে ইয়াসমিনকে ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে এক ঐতিহাসিক গণ অভ্যূত্থান ঘটেছিল। দিনাজপুরের এই গণঅভূত্থান ইতিহাসে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসাবে চিহ্নিত।

গাইবান্ধায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত-১
গাইবান্ধা :: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ওষুধবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় উমর ফারুক (২৮) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের মাঠেরহাট চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রাজমিস্ত্রি উমর ফারুক বাইসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। ধর্মপুর মাঠেরহাট চৌরাস্তা বাজারের ইটভাটা এলাকায় আসলে পেছন দিক থেকে গাইবান্ধাগামী ওষুধবোঝাই কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উমর ফারুককে মৃত ঘোষণা করেন। উমর ফারুক সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের কিশামত মাস্টারপাড়া গ্রামের প্রয়াত জয়নাল মিয়ার ছেলে।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ ঘাতক মিনি ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)