শিরোনাম:
●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৫ আগস্ট ২০১৯
প্রথম পাতা » পাবনা » স্ত্রীকে পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে স্বামী পালাতক
প্রথম পাতা » পাবনা » স্ত্রীকে পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে স্বামী পালাতক
রবিবার ● ২৫ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্ত্রীকে পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে স্বামী পালাতক

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার ভাঙ্গুড়ায় মোবাইল ফোনে অন্য পুরুষের সাথে কথা বলার অভিযোগ তুলে স্ত্রী তৃষা খাতুন (২০) কে পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে দেয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের চরভাঙ্গুড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভাঙ্গুড়া থানা পুলিশ নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। এদিকে এ ঘটনার পর থেকে ঘাতক স্বামী আক্তার হোসেন পলাতক রয়েছে।

উভয় পরিবারের সাথে কথা বলে জানা যায়, দেড় বছর আগে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পারভাঙ্গুড়া গ্রামের কোরবান আলীর মেয়ে তৃষার সঙ্গে উপজেলার সদর ইউনিয়নের চরভাঙ্গুড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে আক্তার হোসেনের বিয়ে হয়। বিয়ের এক মাস পর কর্মের খোঁজে আক্তার মালয়েশিয়া চলে যায়। এরপর থেকে তৃষা স্বামীর বাড়িতেই থাকতো। গত শুক্রবার আক্তার মালয়েশিয়া থেকে বাড়িতে আসে। বাড়িতে ফেরার পরই পরিবারের সদস্যরা আক্তারের কাছে তার স্ত্রীর বিরুদ্ধে মোবাইল ফোনে অন্য পুরুষের সাথে কথা বলার অভিযোগ করে। এতে ক্ষিপ্ত হয়ে আক্তার একাধিকবার তার স্ত্রীকে মারধর করে। একপর্যায়ে শনিবার রাতে তৃষাকে পেটাতে পেটাতে মেরে ফেলে আক্তার। পরে নিরুপায় হয়ে তৃষার মুখে বিষ ঢেলে পালিয়ে যায় আক্তার। মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া হাসপাতালে নিয়ে যায় আক্তারের পরিবারের সদস্যরা। হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আক্তারের বাবা শহীদুল ইসলাম জানান, তার পুত্রবধূর আচরণ সন্দেহজনক ছিল। এ নিয়ে শনিবার রাতে তার ছেলে তৃষাকে মারধর করে। তবে তৃষা মারধরে মারা গেছে নাকি বিষ খেয়ে মারা গেছে তা তিনি নিশ্চিত করে বলতে রাজি হননি।

নিহত তিশার বাবা কোরবান আলী বলেন, বিয়ের পর থেকেই আক্তার তার মেয়ের সঙ্গে খারাপ আচরণ করতো। শুক্রবার বিদেশ থেকে এসে আবার সেই একই আচরণ শুরু করে। একপর্যায়ে পিটিয়ে আমার মেয়েকে মেরে ফেলে আক্তার। এখন মুখে বিষ দিয়ে তারা বলছে আমার মেয়ে আত্মহত্যা করেছে। ’

ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার এএসআই হাসানুর রহমান বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে।





আর্কাইভ