শিরোনাম:
●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » শারদীয় দুর্গাপুজা উপলক্ষে গাইবান্ধায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা
প্রথম পাতা » গাইবান্ধা » শারদীয় দুর্গাপুজা উপলক্ষে গাইবান্ধায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা
মঙ্গলবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শারদীয় দুর্গাপুজা উপলক্ষে গাইবান্ধায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা

---গাইবান্ধা প্রতিনিধি :: আসন্ন শারদীয় দুর্গাপুজা উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জেবুন নাহার, নেসকো-১ এর নির্বাহী প্রকৌশলী, ডিডি এনএসআই, র‌্যাবের ডিএডি, জেলা আনসার অ্যাডজুটেন্ড, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, সাংবাদিক, সহকারি পরিচালক হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, চেম্বার অব কমার্স ইন্ড্রাষ্টিজের সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদির প্রমুখ।
সভায় সাতটি উপজেলার নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ, জেলা পর্যায়ের অন্যান্য বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক, এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন। তবে জেলা বা উপজেলা পর্যায়ের পুজা উদযাপন পরিষদের সভাপতি ও সম্পাদকরা অনুপস্থিত ছিলেন।
গাইবান্ধায় সুষ্ঠভাবে শারদীয় দুর্গা পুজা উদযাপনের লক্ষ্যে উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো- আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে স্ব স্ব থানার অফিসার ইনচার্জ, পৌর মেয়র, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট সকল পুজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদককে নিয়ে সভা করে একটি উপ-কমিটি গঠন পূর্বক শৃংখলা ও শান্তিপূর্ণ উপায়ে পুজা উদযাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। এছাড়া পুজা মন্ডপ সমূহে আইন শৃংখলা রক্ষায় সার্বক্ষনিক নজরদারি, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা, যানজট নিরসন, আযান ও নামাজের সময় বাদ্যযন্ত্র ও মাইক বন্ধ রাখা, দশমীর দিন রাত ৮টার মধ্যেই প্রতিমা বিসর্জন দেয়া, ভূমি বিরোধপূর্ণ স্থানে পুজা মন্ডপ স্থাপন না করা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট প্রদত্ত অনুদান সকল পুজা মন্ডপে সঠিকভাবে বিতরণ, পুজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিজস্ব জেনারেটরের ব্যবস্থা করা, প্রতিটি মন্ডপ ও মন্দিরে স্বেচ্ছাসেবক দল গঠন।

গাইবান্ধায় ৬শ’ ২১টি পুজা মন্ডপে দুর্গা পুজা অনুষ্ঠিত হবে
গাইবান্ধা :: আসন্ন শারদীয় দুর্গাপুজা গাইবান্ধা জেলার সাতটি উপজেলায় ৬শ’ ২১টি পুজা মন্ডপ ও মন্দিরে এবার শারদীয় দুর্গা পুজা অনুষ্ঠিত হবে।
এরমধ্যে সদর উপজেলায় ১শ’টি, সাদুল্যাপুরে ১শ’ ১০টি, সুন্দরগঞ্জে ১শ’ ৪০টি, পলাশবাড়িতে ৬১টি, গোবিন্দগঞ্জে ১শ’ ২৭টি, সাঘাটায় ৬৫টি এবং ফুলছড়ি উপজেলায় ১৮টি পুজা মন্ডপ ও মন্দিরে দুর্গা পুজা অনুষ্ঠিত হবে।
মন্দির ও মন্ডপগুলোতে ইতোমধ্যে হিন্দু সম্প্রদায়ের লোকজন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিমা তৈরী করছে। এবারের শারদীয় দুর্গা উৎসব গাইবান্ধায় যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হতে পারে সেজন্য জেলা ও উপজেলা প্রশাসন এবং পুলিশ, র‌্যাব, আনসারসহ সংশ্লিষ্ট আইন শৃংখলা রক্ষাকারি বাহিনী ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।





আর্কাইভ