শিরোনাম:
●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » পরবাস » ব্রুনাইয়ে ছাদ থেকে পড়ে আহত বিশ্বনাথের যুবকের মৃত্যু
প্রথম পাতা » পরবাস » ব্রুনাইয়ে ছাদ থেকে পড়ে আহত বিশ্বনাথের যুবকের মৃত্যু
বৃহস্পতিবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রুনাইয়ে ছাদ থেকে পড়ে আহত বিশ্বনাথের যুবকের মৃত্যু

---বিশ্বনাথ প্রতিনিধি :: মধ্যপ্রাচ্যের দেশ ব্রুনাইয়ে নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে আহত বাংলাদেশি শ্রমিক কনু মিয়া সেদেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের দ্বিপবন্দ বিলপার (গোবিন্দনগর) গ্রামের মৃত ময়নার ছেলে। বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় ব্রুনাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা যান তিনি। কনু মিয়া ওই ভবনের নির্মাণ শ্রমিক ছিলেন। এক ছেলে ও দুই মেয়ে সন্তানের জনক তিনি।

জানা গেছে, মারা যাওয়া কনু মিয়া ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। পরিবারে স্বাচ্ছন্দ্য আনতে ও সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার আশায় কয়েক মাস আগে অনেক ধারদেনা করে তিনি প্রবাসে পাড়ি দেন। সেখানে গিয়ে কাজ ও বেতন ভালো না হওয়ায় এখনো ঋণ পরিশোধ করা হয়নি তার।

বিষয়টি নিশ্চিত কনু মিয়ার দেশে থাকা চাচাত ভাই ও খাজাঞ্চী ইউপি সদস্য সিরাজ মিয়া জানান, সম্প্রতি তার চাচাত ভাই বাংলাদেশ ত্যাগ করে মধ্যপ্রাচ্যের ব্রুনাইয়ে যান। তিনি গত মঙ্গলবার ব্রুনাইয়ে তিনতলা নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। কাজের সময় অসাবধানতাবশত পা পিছলে তিনতলার ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ওই দেশের হাসপাতালে ভর্তি করা হয়। আহত অবস্থায় তার মাথায় অস্ত্রোপচার করা হয়েছিল। কিন্তু বাংলাদেশ সময় গত বুধবার রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি বলেন, কনু মিয়ার মৃত্যুর খবর পেয়ে দিশেহারা হয়ে গেছেন দেশে থাকা স্বজনরা। স্বামীর মৃত্যুর খবরে স্ত্রী লাভলী বেগম (২৫) বারবার মূর্ছা যাচ্ছেন। তার সন্তানরা কিছু না বুঝে কেবল ফ্যালফ্যাল করে মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। তারা এখনো বুঝতে পারছে না তাদের বাবা না ফেরার দেশে চলে গেছেন। তার লাশটি দেশে আনার চেষ্ঠা করা হবে বলে তিনি জানান।

এব্যাপারে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন বলেন, আমাদের এলাকার কৃতি সন্তান ব্রুনাইয়ের তিনতলা ভবন থেকে প্রথমে আহত হন। পরে সেদেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা যান বলে তার পরিবার বিষয়টি আমাকে অবহিত করেছে।





পরবাস এর আরও খবর

নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের প্রার্থীর কী বিধান, ইসির কাছে জানতে চেয়ে চিঠি নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের প্রার্থীর কী বিধান, ইসির কাছে জানতে চেয়ে চিঠি
রেডব্রিজ কাউন্সিলের বাজারের স্টলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ সভা রেডব্রিজ কাউন্সিলের বাজারের স্টলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ সভা
বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কাতারে রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কাতারে রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু
সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩১ বছর পূর্তি সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩১ বছর পূর্তি
ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা
সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সভা লন্ডনে অনুষ্ঠিত সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সভা লন্ডনে অনুষ্ঠিত
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে
ফিলিপাইনের রাষ্ট্রীয় খেতাবে ভূষিত অলিউর রহমান ফিলিপাইনের রাষ্ট্রীয় খেতাবে ভূষিত অলিউর রহমান
যুক্তরাজ্য প্রবাসী অহিদকে রাঙামাটিতে ভূমিহীনদের সংবর্ধনা যুক্তরাজ্য প্রবাসী অহিদকে রাঙামাটিতে ভূমিহীনদের সংবর্ধনা
বৃটেনের বিশিষ্ট নেতা অহিদ উদ্দিনের মুরব্বিদের সাথে সৌজন্য বৃটেনের বিশিষ্ট নেতা অহিদ উদ্দিনের মুরব্বিদের সাথে সৌজন্য

আর্কাইভ