শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২১ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহীতে ডাক বিভাগের কর্মীদের মানববন্ধন
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহীতে ডাক বিভাগের কর্মীদের মানববন্ধন
শনিবার ● ২১ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজশাহীতে ডাক বিভাগের কর্মীদের মানববন্ধন

---রাজশাহী প্রতিনিধি :: চার দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ডাক বিভাগের কর্মচারীরা। আজ শনিবার রাজশাহী কোর্ট শহিদ মিনার চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল শুরু করে শহিদ কামারুজ্জামান চিড়িয়াখানার সামনে এসে শেষ হয়।

তাদের চার দফা দাবিগুলো হচ্ছে- কর্মরত অবস্থায় সরকারি কর্মচারীর মৃত্যুজনিত কারণে আট লাখ টাকা, স্থায়ী অক্ষমতার জন্য চার লাখ টাকা এবং দাফন-কাফনের জন্য ৩০ হাজার টাকা আর্থিক সহায়তার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন; সরকারি কর্মচারীদের গৃহনির্মাণ ঋণ সুবিধা প্রাপ্তির পূর্বশর্ত ইএফটি পদ্ধতিতে বেতন প্রদান নিশ্চিত করা; ১৬-২০ গ্রেডের পোশাকধারী কর্মচারীদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী পোশাকসহ অন্যান্য সামগ্রী সরবরাহ; কর্মচারীদের জমানো ফিডালিটি বন্ডের টাকায় ওয়েলফেয়ার ট্রাস্ট গঠন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন (উত্তরাঞ্চল) রাজশাহীর সার্কেল সভাপতি আরসাদ আলী, সার্কেল সম্পাদক মাহাবুবুল আলম, রাজশাহী জিপিও ইউনিট কার্যকরী সভাপতি মখলেছুর রহমান, পিএমজি ইউনিট সভাপতি লুৎফর রহমান, কার্যকরী সভাপতি শওকত আলী, রাজশাহী জিপিও ইউনিট সহ-সভাপতি মো. শাহী নূরুল ইসলাম প্রমুখ।

বাঘায় মা-ভাবিকে কুপিয়ে জখম

রাজশাহী :: রাজশাহীর বাঘায় সোয়াবুর রহমানের বিরুদ্ধে তার মা-ভাবিকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। জমি নিয়ে বিরোধের জের ধরে সোয়াবুর রহমান তার মা মর্জিনা বেগম ও তার ভাবি দোলেনা বেগমকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করেছে বলে জানা গেছে। তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে। আজ শনিবার উপজেলার ঝিনা সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত সাজদার রহমানের দুই ছেলে মিজানুর রহমান ও সোয়াবুর রহমানের মধ্যে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল। শনিবার সকালে বাড়ির কাজের জন্য রাজ মিস্ত্রি নিয়ে আসে মিজানুর রহমান। এ সময় সোয়াবুর রহমান তার কাজে বাধা দেয়। এ নিয়ে দুই ভাইয়ের কথাকাটাকাটির এক পর্যায়ে সোয়াবুর রহমান ধারালো হাসুয়া নিয়ে মিজানুর রহমানকে আক্রমন করে। তাকে রক্ষা করতে গিয়ে ওই হাসুয়ার কোপে আহত হয় মিজানুর রহমানের মা মর্জিনা বেগম ও স্ত্রী দোলেনা বেগম।

মিজানুর রহমান জানান,নিজ অংশের জমিতে কাজ করার জন্য মিস্ত্রীকে কাজে লাগিয়েছিলেন। তাতে বাঁধা দেয় তার ভাই সোয়াবুর রহমান। এর আগেও জমিজমার বিষয় নিয়ে হত্যার হুমকি দিয়েছে। নিরাপত্তা চেয়ে গত ১৮ সেপ্টেম্বর তার বিরুদ্ধে বাঘা থানায় একটি সাধারণ জিডি করেছি। সোয়াবুর রহমানের দাবি ভাগ বাটোয়ারা না করে মিন্ত্রী দিয়ে কাজ করাচ্ছিল। সেই কাজে বাঁধা দিতে গিয়ে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সাধারণ জিডির বিষয়টিও তদন্ত করা হবে বলে জানান ওসি।





প্রধান সংবাদ এর আরও খবর

জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ