শিরোনাম:
●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২১ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরীর কাজ
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরীর কাজ
শনিবার ● ২১ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরীর কাজ

---গাইবান্ধা প্রতিনিধি :: কয়েক দিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। তাই সনাতন ধর্মের মানুষের মাঝে উৎসবের আমেজ লেগেছে। এই উৎসবকে ঘিরে তোড় জোড়ের শেষ নেই প্রতিমা ও আলোকসজ্জা শিল্পী, ডেকোরেটরসহ সংশ্লিষ্টদের মধ্যে। প্রতিমা তৈরীর পর রঙ এর আচঁড় দেয়ার কাজ চলছে। প্রতিমা শিল্পীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন নিপুন হাতে রং তুলির আচঁড়ে প্রায় মাসাধিক সময় ধরে দেবী দূর্গার সর্বোচ্চ সৌন্দর্য ফুটিয়ে তুলতে। একইভাবে ব্যস্ত ডেকোরেটরসহ আলোকসজ্জা শিল্পীরা। প্রতিটি পূজা মন্ডপে চলবে আলোকসজ্জা প্রতিযোগিতার খেলা। গাইবান্ধা জেলায় এবার ৬শ’ ২১টি মন্দির ও ম-পে পূজার আয়োজন চলছে। গাইবান্ধার পূজা মন্ডপগুলোতে এখন চলছে রং তুলির আচঁড়ে শেষ মূহুর্তের প্রস্তুতি।
জেলা পূজা উদযাপন কমিটি সুত্রে জানা যায়, এ বছর জেলার ৭টি উপজেলায় ৬শ’ ২১টি মন্দির ও পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে গাইবান্ধা সদর উপজেলায ১শ’ টি, সুন্দরগঞ্জে ১শ’ ৪০টি, গোবিন্দগঞ্জে ১শ’ ২৭টি, সাদুল্লাপুরে ১শ’ ১০টি, পলাশবাড়িতে ৬১টি, সাঘাটায় ৬৫টি এবং ফুলছড়িতে ১৮টি মন্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গোৎসব পালিত হবে।
দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে সব রকম প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে কমিউনিটি পুলিশ, আনসার ও পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবকরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। এছাড়াও থাকবে বিশেষ নজরদারি।
গাইবান্ধা সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজন প্রসাদ বলেন, আমরা সকল সম্প্রদায়ের মানুষ এক সঙ্গে মিলে জেলায় শারদীয় উৎসবের আনন্দ উপভোগ করব। পুলিশ ও সিভিল প্রশাসন আমাদের সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ তদারকি অব্যাহত রেখেছেন।

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
গাইবান্ধা :: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সড়কের রাইস মিল এলাকায় গতকাল শুক্রবার রাত ১০টায় ট্রাকের ধাক্কায় মিলন মিয়া (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও তার সাথে থাকা উজ্জল নামে একজন আহত হয়। মিলন মিয়া সাদুল্যাপুর উপজেলার পাটানোছা গ্রামের আনিছুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মিলন মিয়া একজন রং ব্যবসায়ী। সাদুল্যাপুরে তার একটি রংয়ের দোকান রয়েছে। রাতে পলাশবাড়ী থেকে রং কিনে তিনি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এসময় তিনি রাইসমিল এলাকায় পৌঁছলে গাইবান্ধা থেকে আসা পলাশবাড়ীগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মিলন ও উজ্জল ছিটকে পড়ে যায়। স্থানীয়রা মিলন ও উজ্জলকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মিলন মারা যায়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)