শনিবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে ৪ জুয়াড়ি আটক
সিলেটে ৪ জুয়াড়ি আটক
সিলেট প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলায় অপরাধ নির্মূলের জন্য গঠিত জৈন্তাপুর মডেল থানার বিশেষ অভিযানিক দল গোপন সংবাদে ভিত্তিত্বে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করেছে।
গতকাল ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) রাত ১০-৩৫ মিনিটের দিকে উপজেলার চাঙ্গীল বাজারস্থ জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সম্মুখে আলা উদ্দিনের দোকানে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম সহ ৪ জুয়াড়িকে আটক, থানায় নিয়ে আসে। অভিযানের আগেই জুয়া বোডের মালিক আলা উদ্দিন পালিয়ে যায়৷
স্থানীয় এলাকাবাসী আরো জানায় এই দোকান সহ চাঙ্গীল এলাকায় বেশ কয়েকটি স্থানে দীর্ঘ দিন থেক জুয়া খেলা হয়ে আসছে৷ তারা পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়ে এবং সেই সাথে বাকী আস্থানায় অভিযানের আহবান করেন।
আটককৃতরা হলো উপজেলার মুক্তাপুর গ্রামের মনু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম(৪২), মুক্তাপুর টিলাবাড়ী গ্রামের মৃত আছকির মিয়ার ছেলে সিরাজ মিয়া(৩৮), বিরাইমারা গ্রামের আমির আলীর ছেলে তাজ উদ্দিন(৩২) এবং ঘিলাতৈল গ্রামের আব্দুল গনির ছেলে ফয়সল আহমদ(৪০)৷ তাদের নিকট হতে জুয়া খেলার উপকরণ তাস, প্লাস্টিকের সাদা বস্তা ও চটের বস্তাসহ নগদ ৪,০৪০/- (চার হাজার চল্লিশ) টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ২৩।
অফিসার ইনচার্জ শ্যামল বনিক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, জৈন্তাপুরে অপরাধ নির্মূলের জন্য সার্বক্ষনিক সেবা নিশ্চিত করতে ”টিম জৈন্তাপুর” গঠন করা হয়েছে সেই সাথে পুলিশি সেবা দ্রুত নিশ্চিতের জন্য সরকারি নাম্বারের পাশাপাশি আরে তিনটি নাম্বার চালু করা হয়েছে৷ আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করুন, আমরা সেবা নিশ্চিত করব৷





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ