শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তা প্রদান
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তা প্রদান
শনিবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তা প্রদান

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও দুঃস্থ রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়। জেলার ১০০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থী এবং ২০ জন দুঃস্থ রোগীদের চিকিৎসা সহায়তা বাবদ মোট ৩৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
আজ শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বেসরকারি প্রতিষ্ঠান গাইবান্ধা নাহিদ ফাউন্ডেশনের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়। গাইবান্ধা নাহিদ ফাউন্ডেশনের উপদেষ্টা আমিনুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থী ও দুঃস্থ রোগীদের মধ্যে চেক বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর কবির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, ডাঃ রশিদুল হাসান বকুল প্রমুখ।
শিক্ষাবৃত্তির জন্য প্রতিটি ছাত্রছাত্রীকে শিক্ষাবৃত্তি বাবদ এককালিন ২৫ হাজার টাকা এবং দুঃস্থ রোগীদের প্রতিটি রোগীকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে, নাহিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি এম.এ ওয়াহিদের আর্থিক সহায়তায় পরিচালিত এই প্রতিষ্ঠানটি গাইবান্ধা জেলায় দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে দীর্ঘদিন যাবত ডেভিড কোম্পানিপাড়াস্থ নিজস্ব কার্যালয়ে বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রতিবছর কর্মীরহাত চক্ষু হাসপাতালে চিকিৎসা উপকরণসহ আর্থিক সহায়তা প্রদান, শিক্ষাবৃত্তি, দুঃস্থ রোগীদের চিকিৎসা সহায়তা, ঈদ ও রোজায় খাদ্য সহায়তা, শাড়ী, লুঙ্গি প্রদান, দুঃস্থ বয়স্ক বিধবা নারী ও দুঃস্থ পরিবারগুলোর মধ্যে প্রতিমাসে দুঃস্থ ভাতা প্রদান, মাদ্রাসা-মসজিদে প্রতিমাসে আর্থিক সহায়তা, বিভিন্ন উপকরণ সরবরাহ, জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে বিভিন্ন খেলাধুলা পরিচালনাসহ নানা জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে আসছে।

বন্যাদূগর্তদের কৃষি পুনর্বাসনে বীজ ক্ষতিগ্রস্ত গৃহ মেরামত ও গবাদি ক্রয় বাবদ আর্থিক সহায়তা
গাইবান্ধা :: গাইবান্ধা জেলার বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত দুঃস্থমানুষদের গৃহ মেরামত, গবাদি পশু ক্রয় ও কৃষি পুনর্বাসনে বীজ ক্রয় সহায়তা বাবদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
শনিবার জেলা শহরের আহম্মদ উদ্দিন শাহ্ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ মাঠে দুই শতাধিক দুঃস্থ পরিবারের মধ্যে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। জেলার নোটারী ক্লাব গাইবান্ধা-৩২৮১ এর উদ্যোগে সদর উপজেলার বন্যাদূর্গতদের পুনবাসন কর্মসূচির আওতায় এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন নোটারী ইন্টারন্যাশনালের ডেপুটি গভর্ণর সানোয়ার হোসেন নওরোজ, নোটারী ক্লাবের গাইবান্ধা জেলা সভাপতি সুদেব কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আব্দুর রশিদ, সাইদুর রহমান বাবু, সাইদুর প্রামানিক, এ.কে.এম মফিদুল আলম, মোঃ রফিকুল ইসলাম, শাহজাদা আনোয়ারুল কাদিরি, আনোয়ার হোসেন কারিদি ফুল, নওশের আলম, প্রতাপ ঘোষ ও লতিফ হক্কানী প্রমুখ।
প্রসঙ্গত উল্লেখ্য যে, সদর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকার ১শ’ দুঃস্থ পরিবারকে বসতবাড়ী মেরামতের জন্য প্রতিটি পরিবারকে ২ হাজার ৫শ’ টাকা, ৫১টি পরিবারকে কৃষি পুনর্বাসনে বীজ ক্রয়ের জন্য ১ হাজার টাকা ও গবাদি পশুর খাদ্যর জন্য ৫১টি পরিবারকে ১ হাজার টাকা করে বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে গাইবান্ধায় ছাত্রলীগের আনন্দ মিছিল

গাইবান্ধা :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে শনিবার গাইবান্ধা জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা শহরে একটি আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনঃরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ জেলা সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, শহীদুল ইসলাম আবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম, মৃদুল মোস্তাফিজ ঝন্টু, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, প্রচার সম্পাদক জরিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি মোশারফ হোসেন দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ সদর উপজেলা শাখার আহবায়ক জিতেন্দ্রনাথ সরকার গোপাল, যুগ্ম আহবায়ক শ্যাম সরকার বাবু, সুমন সরকার জয়, পৌর ছাত্রলীগের আহবায়ক কামাল আহমেদ বাবু, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান চৌধুরী, জাহিদ হাসান লিখন, গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দসহ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেদৃবৃন্দ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন জানান, শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে রবিবার ৭৩টি বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)