সোমবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » তথ্য অধিকার পুরষ্কার পেল রাঙ্গুনিয়া উপজেলা
তথ্য অধিকার পুরষ্কার পেল রাঙ্গুনিয়া উপজেলা
রাঙ্গুনিয়া :: তথ্য অধিকার আইন বাস্তবায়ন ও পরিবীক্ষনে তথ্য অধিকার পুরষ্কার পেয়েছে রাঙ্গুনিয়া উপজেলা কমিটি। গতকল রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে তথ্য কমিশনের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগ জাতীয় যাদুঘর মিলনায়তনে কমিটির পক্ষে পুরষ্কার গ্রহন করেছেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কমিটির সভাপতি মো. মাসুদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ। বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি, তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক।
অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট বিভাগের পুরস্কার গ্রহণ করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো.আবদুল মান্নান । শ্রেষ্ট জেলা কমিটির পুরস্কার গ্রহণ করেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ইয়াছমিন পারভীন তিবরিজী ।





মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই